সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের জুয়া বিরোধী অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জনকে গ্রেফতার করেছে। ১৫ ফেব্রুয়ারি রাতে শহরের নতুন বাস স্টান্ডে একটি দোকানে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেয়তার করে নিয়ে আসে।
জানাগেছে, পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাস স্টান্ড সংলগ্ন রায়হান উদ্দিনের মুদি দোকানে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওদা বন্ডবিল গ্রামের হাসিবুল ইসলামের ছেলে মানজারুল(৩৫), একই গ্রামের মজিবর রহমানের ছেলে রাজু(২৮), মৃত ঠান্ডুর ছেলে সজল(২২), আতিয়ার রহমানের ছেলে তুহিন(২৫), আমজেদ আলীর ছেলে সাইফুল ইসলাম(৩৫), গোবিন্দপুর গ্রামের মৃত গণির ছেলে রাসেল(২৩), একই গ্রামের ওহেদ আলীর ছেলে ফারুক(৩২) ও মৃত জুর আলীর ছেলে মামুন হোসেন (৩৩)কে গ্রেফতার করেন।
এসময় তাদের জুয়ার বোর্ড থেকে নগদ ৪ হাজার ২শ ৫০টাকা ও জুয়া খেলা সরঞ্জম উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় বঙ্গীয় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
৪৩ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৪ ঘন্টা আগে