লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ মে, ২০২৫ | ১২:০০ রাত ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ আইসক্রীম ফ্যাক্টারি ও ১ বেকারিতে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। ১৪ মে দুপুরে আলমডাঙ্গা জামজামি সড়কের হাউসপুর এলাকায় এ সকল প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।


জানাগেছে, আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের হাউসপুর এলাকার আলমডাঙ্গা-জামজামি সড়কে বেশ কয়েকটি আইসক্রীম ফ্যাক্টারি কয়েক বছর ধরে আইসক্রীম উৎপাদন করে আসছে। এ সকল আইসক্রীম ফ্যাক্টারির নাম আইসক্রীম উৎপাদন করে বাজারজাত করলেও তাদের নেই লাইসেন্স। তারা অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম উৎপাদন করে বাজারজাত করে।

এসকল অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন ও সেনাবাহিনীর টিম সঙ্গে নিয়ে আইসক্রীম ফ্যাক্টারি ও ১ টি বেকারিসহ বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আলমডাঙ্গা-জামজামি সড়কের হাউসপুর এলাকার মেসার্স মুছা সুপার আইসক্রীম, শাপলা সুপার আইসক্রীম, মুবিন সুপার আইসক্রীম ও আরজু ফুড বেকারিতে অভিযোগের সত্যতার প্রমান পান। মেসার্স মুছা সুপার আইসক্রীম ফ্যাক্টারির কর্মচারীরা অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম তৈরী ও ফ্যাক্টারির লাইসেন্স না থাকায় মালিক সুমন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। শাপলা সুপার আইসক্রীম ফ্যাক্টারির লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম তৈরী অপরাধে ফ্যাক্টারির মালিক মিরাজ আলীকে ২০ হাজার টাকা জরিমানা ও বেশ কিছু আইসক্রীম ধংস করা হয়।

এছাড়া শাপলা সুপার আইসক্রীম ফ্যাক্টারির উৎপাদিত বেশ কিছু আইসক্রীমগুলো বিক্রয় শেষে করে লাইসেন্স না করা পর্যন্ত উৎপাদক বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। মুবিন সুপার আইসক্রীম ফ্যাক্টারি লাইন্সে না থাকার অপরাধে মালিক তোফায়েল আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ তিন আইসক্রীম ফ্যাক্টারিতে অভিযানের কথা শুনে লোটাস মিল্ক সুপার আইসক্রীম ফ্যাক্টারির মালিক সাজেদুর রহমান ফ্যাক্টারিতে তালা লাগিয়ে পালিয়ে যান। এরপর একই স্থানে আরজু ফুড বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্য পরিবেশ পাওয়ায় মালিক আলিম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।