লগইন
আলমডাঙ্গা ঘোলদাড়ি বাজারে পঁচা মাংস বিক্রির দায়ে কসাইকে ২০ ও শ্রমিককে ৫ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা ঘোলদাড়ি বাজারে পঁচা মাংস বিক্রির দায়ে কসাইকে ২০ ও শ্রমিককে ৫ হাজার টাকা জরিমানা

পঁচা মাংস বিক্রির দায়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে ২০ ও তার এক শ্রমিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ জানুয়ারি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


জানা যায়, আলমডাঙ্গার কুঠি পাইকপাড়া গ্রামের ইয়াস উদ্দীনের ছেলে আশরাফ আলী কসাইয়ের কাজ করেন। ৪ জানুয়ারি বিকেলে তিনি বাড়ি থেকে মাংস নিয়ে গিয়ে পার্শ্ববর্তি ঘোলদাড়ি বাজারে বিক্রি শুরু করেন। মাংসের মান খুন নিম্নমানের ও কিছুটা দুর্ঘন্ধযুক্ত হওয়ায় কয়েকজন ক্রেতা কসাই’র গ্রামে খোঁজ নেন। তারা জানতে পারেন যে গ্রামের গোলাম রসুলের একটি গরু ২ দিন আগে শ্বাসনালীতে ঘাষ বেঁধে মারা যায়। মরা গরু ৫ হাজার টাকায় ক্রয় করেন আশরাফুল ইসলাম। ওই দিন রাতে মরা গরু জবাই করে মাংস নিজের বাড়িতে ফ্রীজে রেখে দেন। ২ দিন পর আজ সোমবার বাজারে বিক্রির জন্য নিয়ে যায়।


এ সংবাদ ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশকে জানানো হলে কসাই আশরাফুলকে আটক করা হয়। জব্দ করা হয় দুর্গন্ধযুক্ত পঁচা মাংস। এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে ছুটে যান। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কসাইকে ২০ ও তার শ্রমিক পাইকপাড়া গ্রামের জিন্দার আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত মাংস মাটিতে পুঁতে দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫৭ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৫৮ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।