লগইন
আলমডাঙ্গা কলেজপাড়ায় পৌরসভার খোলা ড্রেনে পড়ে এক শিশুকন্যার মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জুলাই, ২০২৩ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা কলেজপাড়ায় পৌরসভার খোলা ড্রেনে পড়ে এক শিশুকন্যার মৃত্যু


আলমডাঙ্গা পৌরসভার কলেজপাড়ার নির্মাণাধীন ড্রেনে পড়ে সামিয়া নামের সাড়ে তিন বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পৌর এলাকার কলেজপাড়ায় ঢাকনাবিহীন ড্রেনের পানি থেকে বুধবার রাত ৯ টার দিকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।


সামিয়া কলেজপাড়ার প্যাকেট ব্যবসায়ী রোকনুজ্জামানের শিশু কন্যা।


শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় শিশু সামিয়া কলেজপাড়া সড়কে তার পিতার দোকানের সামনে খেলা করছিলো। একা খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির সামনে পৌরসভার নির্মাণাধীন ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়। এ সময় তাকে অনেক খুঁজেও না পেয়ে পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েন। এক পর্যায়ে ড্রেনের খোলা জায়গা থেকে বাঁশদিয়ে পানি নাড়া দিলে পানিতে ভাসমান অবস্থায় সামিয়ার নি:সাড় দেহ দেখতে পায় । পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এলাকাবাসী অভিযোগ করেন, পৌরসভার ৩নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের ওপরে অনেক স্থানে দীর্ঘদিনও ঢাকনা (স্লাব) দেওয়া হয়নি। পূর্বেও ঢাকনাবিহীন এই ড্রেনের উপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকেই নিচে পড়ে আহত হয়েছেন।


এ বিষয়ে ড্রেন নির্মাণ কাজের ঠিকাদার ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাস জোয়ার্দ্দার জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে শতভাগ স্লাব দেয়া সম্ভব হয়নি। তবুও নির্মাণাধীন ড্রেনের শতভাগ স্লাব দেয়ার চেস্টা চালানো হচ্ছে। তবে ড্রেনে পড়ে আর যেন কোনো প্রাণহানী না ঘটে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গুঁড়িয়ে দেওয়া হলো সনি ও দোয়েল ব্রিকস

১২ মিনিট আগে
গুঁড়িয়ে দেওয়া হলো সনি ও দোয়েল ব্রিকস

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা

৫৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা

১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

১ ঘন্টা আগে
১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

রাজনীতিতে ‘হাইব্রিড’ সংস্কৃতি ও নেতা হওয়ার সংক্ষিপ্ত পথ

১ ঘন্টা আগে
রাজনীতিতে ‘হাইব্রিড’ সংস্কৃতি ও নেতা হওয়ার সংক্ষিপ্ত পথ

রামলীলা ময়দানে 'ইন্ডিয়া' জোটের সমাবেশকে সমর্থন জানাল সিজেপি

২ ঘন্টা আগে
রামলীলা ময়দানে 'ইন্ডিয়া' জোটের সমাবেশকে সমর্থন জানাল সিজেপি

মেহেরপুরে জামায়াত নেতা

২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াত নেতা

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

৩ ঘন্টা আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

৩ ঘন্টা আগে
হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

৪ ঘন্টা আগে
১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।