সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উপেজলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উপেজলা শাখার আয়োজনে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার আলমডাঙ্গা আল আমিন সোসাইটি মাদ্রাসার হলরুমে আলোচনা সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জনাব কাইয়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, জেলা জামাতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক জেলা শ্রমিক বিভাগের কেয়ারটেকার দারুস সালাম, জেলা যুব বিভাগের কেয়ারটেকার নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা কৃষিজিবী শ্রমিক ইউনিয়ন ও সমাজসেবা বিভাগের সম্পাদক আলতাফ হোসাইন, অর্থ সম্পাদক ইমরান হোসাইনসহ জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ সেকশনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি হিসাবে মনোনীত হন মেহেদী হাসান এবং পৌর শাখা সভাপতি হিসাবে মনোনীত হন সাইফুল উল্লাহ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
৯ ঘন্টা আগে