সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালন
বছরের প্রথম দিনেই সারা দেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ২০২৩ সালের বই উৎসব পালন করা হয়েছে। ১ জানুয়ারি রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়।
বই উৎসব অনুষ্ঠানে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও মেরেপুর পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি হাজী জিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু রায়হান। এসময় তিনি বলেন, অনেক শিক্ষার্থী মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। মোবাইলে সময় না কাটিয়ে বইয়ে সময় কাটা হবে। নিয়মিত বই পড়লে প্রাইভেট বা কোচিং লাগে না। বর্তমানে খুবই কম্পিটিশনের যুগ। ভাল ফলাফল করতে হলে বই পড়ার বিকল্প নেই।
বই উৎসব অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার আনোয়ারুল আলম, হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইকরামুল হক বুড়ো, নান্নু বিশ্বাস, নাসির উদ্দিন, অভিভাবক সদস্য লালু, কালু, শিক্ষক কোরবান আলী, আলমগীর কবির, অজিফা খাতুন ও গুলশান আরা প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৫ ঘন্টা আগে