আলমডাঙ্গায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাজু গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাজুকে গ্রেফতার করেছে। ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের ইসমাঈল হোসেনের ছেলে রাজু (৩৮) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে এলাকায় ঘুরে ঘুরে মাদক সেবীদের নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে।
১৮ ডিসেম্বর দুপুরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রয় কালে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন
১২ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী
১৬ ঘন্টা আগে