লগইন
আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে ডাকাতি প্রস্তুতি মামলার ডাকাতির সাথে জড়িত ৩ জন গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জুন, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে ডাকাতি প্রস্তুতি মামলার ডাকাতির সাথে জড়িত ৩ জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে গাছ ফেলে ডাকাতি প্রস্তুতি মামলার ডাকাতির সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। ২৩ জুন রাতে সোমবার দিনগত রাতে তাদেরকে চুয়াডাঙ্গা সদর থানার গাইদগাট ও আলমডাঙ্গার আইলহাৃঁস গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে।


জানাগেছে, গত ঈদের আগের রাতে চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কের কুলপালা এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে পরিবহন ডাকাতির চেষ্টা করে। পরিবহন ড্রাইভারের দক্ষতায় ডাকাতির কবল থেকে রক্ষা পায় কয়েকটি পরিবহন ও ট্রাক। রাতেই আলমডাঙ্গা থানার অভিযান ইনচার্জ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনি ঘটনার রাত থেকেই ডাকাতির সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে। ১১ জুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ডাকাতি মামলার আসামী মনোয়ার ইসলাম সন্টুকে গ্রেফতার করে।

তিনি ঈদের আগের রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার কথা স্বীকার করে। এরপর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতেৃত্বে এসআই নিয়ামুল হক ডাকাতি প্রস্তুতি মামলার তদন্ত শুরু করে।

তদন্তে ডাকাতির সাথে জড়িত চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদগাঠ গ্রামের মৃত ফরজ আলীর ছেলে আরিফুল ইসলাম(৩২), একই গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে বাপ্পি হাসান(২৯) ও আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামের শাহাজাহান আলীর ছেলে সেকেন্দার আলী(২৭)কে গ্রেফতার করে। তাদের ৩ জনকে সংশ্লিষ্ঠ মামলায় আদালতে প্রেরন করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

৩ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

৪ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

৪ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৫ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

৭ ঘন্টা আগে
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

৭ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

৮ ঘন্টা আগে
অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

৮ ঘন্টা আগে
ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।