লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বোমা, দেশীয় ধারালো অস্ত্র ও হরিণের চামড়াসহ তিনজন গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বোমা, দেশীয় ধারালো অস্ত্র ও হরিণের চামড়াসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার ছত্রপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছত্রপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন (৩০), মৃত বদর উদ্দিনের ছেলে হান্নান হোসেন (৫৪) ও মনিরুল ইসলামের ছেলে লাল্টু হোসেন (৪০)।


জানা যায়, হারদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ছত্রপাড়া গ্রামে অভিযান চালান। এসময় গ্রেফতারকৃতদের বাড়ি থেকে দুটি ককটেল বোমা, দেশীয় তৈরি তিনটি ফালা, সাতটি ধারালো অস্ত্র, একটি হরিণের চামড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে জামজামি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র ও হরিণের চামড়ার জব্দ তালিকা প্রস্তুত করে এবং আসামিদের থানায় নিয়ে আসে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান (পিপিএম) বলেন, সেনাবাহিনী ককটেল বোমা, ফালা ও ধারালো অস্ত্রসহ শামিম, হান্নান ও লাল্টুকে গ্রেফতার করে পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় অভিযান সম্পন্ন করে পরে তাদের জামজামি ক্যাম্প পুলিশের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

২ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

২ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৩ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৩ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৫ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৫ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।