লগইন
আলমডাঙ্গায় শিশু অপহরণের ৮ ঘন্টা পর উদ্ধার : গ্রেফতার ৫
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় শিশু অপহরণের ৮ ঘন্টা পর উদ্ধার : গ্রেফতার ৫


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে শিশু ফারহান অপহরণের ৮ ঘন্টা পর পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে। অপহরণকারীদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ থানা চত্বরে প্রেস ব্রিফিং করে।

গ্রেফতারকৃতরা হল আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম গ্রামের ক্যানালপাড়ার শাওন, আকাশ, রাশেদা খাতুন, আসাননগর গ্রামের খোরশেদ, কলেজপাড়ার কাজী সুমন।

অতিরিক্তি পুলিশ সুপার জাহাঙ্গির আলম প্রেস ব্রিফিং এ জানান, বুধবার বিকালে আলমডাঙ্গা কলেজপাড়া থেকে কাজী সজিবের শিশু পুত্র কাজী ফারহানকে চিপস হাতে দিয়ে দুই মোটরসাইকেল আরোহি অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা শিশুর পিতার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মোবাইল ফোনে।

ভোরে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ক্যানালপাড়া থেকে শাওনের বাড়ি থেকে রাশেদা খাতুনের কাছে রাখা অবস্থায় উদ্ধার করে। শিশু কাজী ফারহানকে তলপেটে ও হাতে চেতনানাশক ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে লুকিয়ে রাখে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ থানা চত্বরে প্রেস ব্রিফিং করে অপহরণের বিষয়টি জানায়।

শিশু ফারহানের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১৩ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১৩ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৪ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।