লগইন
আলমডাঙ্গায় শিশুপুত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৯৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় শিশুপুত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি


আলমডাঙ্গা কলেজপাড়ার এক দন্তচিকিৎসকের শিশুপুত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত অপহরকচক্র। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে দুজন অজ্ঞাত ব্যক্তি জুসের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে শিশুটিকে মোটরসাইকেলে তুলে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


জানা যায়, আলমডাঙ্গা শহরের কলেজপাড়ার দন্তচিকিৎসক কাজী সজীবের ৪ বছরের শিশুপুত্র কাজী ফারহান বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনে খেলছিল। বিকেল ৫ টার দিকে মোটরসাইকেলে দুজন ব্যক্তি উপস্থিত হয়ে শিশুটির হাতে জুসের প্যাকেট ধরিয়ে দিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে দ্রুত আনন্দধামের দিকে চলে যায়।


সংবাদ পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে, আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করেন। কিন্তু কোথাও সন্ধান পাননি।


এলাকাসূত্রে জানা গেছে, অপহরণের প্রায় আড়াই ঘন্টা পর অপহৃত শিশুটির দাদা কাজী হারুনের মোবাইলফোনে রিং দিয়ে অজ্ঞাত অপহরকচক্র ১০;লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করেছে। একই সাথে পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে অপহৃত শিশুর অভিভাবকরা মুখ খোলেননি। সে কারণে এ তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


এদিকে, এ অপহরণের বিষয়টি থানা পুলিশকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১৪ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১৪ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৪ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।