লগইন
আলমডাঙ্গায়  মাস্ক পরিধান না করে বাইরে ঘুরাফেরা করার অপরাধে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মাস্ক পরিধান না করে বাইরে ঘুরাফেরা করার অপরাধে জরিমানা

আলমডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান না করে বাইরে ঘুরাফেরা করার অপরাধে জরিমানা করেছেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নো মাস্ক, নো সার্ভিস সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। রবিবার ২০ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার এ কার্যক্রম পরিচালনা করেন।


জানা যায়, শীতের প্রারম্ভেই করোনাভাইরাস সংক্রমণের ২য় ঢেউ আতঙ্ক শুরু হয়েছে। শীতের তীব্রতা শুরু হতেই দেশে করোনা সংক্রমণের হারও বৃদ্ধি পেতে শুরু করেছে। বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
২০ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে বাধ্যতামূলক মাস্ক পরিধানের ব্যাপারে সচেতনতা মুলক কার্যক্রম চালিয়েছেন। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর আলিফ উদ্দিন মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জনকে জরিমানা করা হয়।


আলমডাঙ্গা শহরের আলিফ উদ্দিন মোড়ে মাস্ক পরিধান না করার অপরাধে দন্ডবিধি ২৬৯ ধারায় পাচলিয়ার উদয়পুরের তৌহিদুল ইসলামকে ২শ টাকা, খাসকররা গ্রামের শহিদুল ইসলামকে ৩শ টাকা, আঠারোখাদা গ্রামের আশিককে ৩শ টাকা, জামজামির সাইদুলকে ২শ টাকা, কাশিপুরের শামিমকে ৩শ টাকা, মাদারহুদার মুসাব আলীকে ৩শ টাকা, ষ্টেশনপাড়ার জীবন মাহমুদকে ২হাজার টাকা, এরশাদপুরের আব্দুল কাদেরকে ৩শ টাকা, চুয়াডাঙ্গার হাসানুজ্জামানকে ৩শ টাকা ও মিরপুর মালিহাদ গ্রামের ইসরাফিলকে ১শ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই খসরুল আলম, আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সেপেক্টর মাহফুজুর রহমান রানা, লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান, সহকারী লাইসেন্স পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জুয়েল প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৩ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১৪ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।