সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে চাউল বিক্রয়ের লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ প্রতিষ্ঠানে জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাউল বিক্রয়ের লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ প্রতিষ্ঠানে জরিমানা করেছেন। ৭ ফেব্রæয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মোঃ হুমায়ন কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা বাজারে বেশ কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন চাউলের ব্যবসা করে আসছে। তাদের ফুড অফিস কর্তৃক লাইসেন্স করার জন্য বলা হলেও তাদেরকে তোয়াক্কা ব্যবসা চালিয়ে আসছে।
৭ ফেব্রæয়ারী আলমডাঙ্গা সহকারী কমিশনার ভূমি মো: হুমায়ন কবীর আলমডাঙ্গার খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলামকে সঙ্গে নিয়ে বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় আলমডাঙ্গা বাজারের জহুরুল ইসলামকে ২ হাজার, অমল অধিকারীকে ৪ হাজার, মীর ষ্টোরে ২ হাজার, মানিক ষ্টোরে ৫ হাজার, আমানুল্লাহকে ৪ হাজার, সেন্টুকে ১ হাজার ও কাশেম আলীকে ২ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই সিদ্ধার্থ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি
১৩ ঘন্টা আগে