লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মে, ২০২৫ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

আলমডাঙ্গায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্প( ২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়ছে। ১৭ মে শনিবার উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এর সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের সুযোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের চুয়াডাঙ্গার উপপরিচালক সিদ্দীকা সোহেলী রশীদ।

এসময় তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।” বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক আবু তালেব, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, বাড়াদি ইউপি চেয়ারম্যান তবারক হোসেন। মুল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় অফিসের সহকারি পরিচালক মেহেদী আল মামুদ(পিএইডি)।

আলমডাঙ্গা সমাজ সেবা অফিসার সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের রেজি: অফিসার সাঈদ হাসান, দামুড়হুদা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হোসেন, চুয়াডাঙ্গা সদর সমাজ সেবা অফিসার মৌমিতা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা সংগঠক কামরুল হাসান কাজল, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিয়িান রূগা, আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসরে সকল কর্মকর্তা কর্মচারীসহ জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।