লগইন
আলমডাঙ্গায়  নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলমডাঙ্গায় উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের উদ্দোগে নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। দিনটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকালে সরকারি কলেজ চত্তর থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করেন। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

এসময় তিনি বলেন ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন ও ৬৬ এর ছয় দফার পক্ষে ভূমিকা পালন করে। এ ছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছে। ছাত্র সংগঠন হিসেবে করোনার সময় সারাদেশে ছাত্রলীগ নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছে। কৃষকের ধান কাটা, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এবং বন্যাদুর্গতদের কাছে ত্রাণ বিতরণ করেছে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আবু মুসা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহআলম মন্টু, বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান, মাহমুদুল হাসান চঞ্চল, মোল্লা কামরুজ্জামান শামিম, নাহিদ হাসনাত সোহাগ। প্রধান বক্তা ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম স্বাপন, সাবেক চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, পৌর ছাত্রলীগের সম্পাদক পারভেজ মিডেল, যুগ্ম সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, কলিনস, হাসান, রকি, সাকিব, টিটন, সজিব, সিহাব, অটাল, অন্তর, লাকচু, শুভ প্রমুখ।


অপরদিকে, ছাত্রলীগের অপরঅংশ পৃথকভাবে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। সকালে আলমডাঙ্গা উপজেলা ডাকবাংলার সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। বিকালে ডাকবাংলা থেকে আনন্দ র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মহি উদ্দিন সাইকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন।

বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের সাবেক সভাপতি এ্যাড শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কবীর, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন দ্বিপক, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন দুদু, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুর রহমান চন্দন, সাবেক জেলা ছাত্ররীগের সদস্য মাহাবুুবুর রহমান, সাবেক কলেজ ছাত্রলীগের আহব্বায়ক সোহেল রানা শাহীন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম সরোয়ার শামীম। কলেজছাত্রলীগের সাধারন সম্পাদক সেমি রেজা তপনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আলম হোসেন, কাজী চন্দন, রুবেল হোসেন, শেখ ইমতিয়াজ, নিপ্পন, শামীম, শাহারিয়ার, তপু, মাসুম বিল্লাহ, নাহিদ হাসান, সাগর, মিয়াদ হোসেন, রুদ্র, রাফসান, বাপ্পী, মিলন, সলক, প্রান্ত, রুবেল, সজীব, জুয়েল রানা সনি প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫৬ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৫৭ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।