লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০০ রাত ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল ও পৌর আমীর মাহের আলীর নেতৃত্বে এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজার পরিচালনায় বিক্ষোভ মিছিলটি আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে গোবিন্দপুর বাস টার্মিনালের পাশ দিয়ে পশুহাট রোড হয়ে কামালপুর মোড় হয়ে দুর্লভপুরে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

এরপর হারদি বাজার হয়ে সাদাব্রিজ দিয়ে বকসিপুরে গিয়ে আর একটি পথসভা করা অনুষ্ঠিত হয়। শেষে হাউসপুর হয়ে চারতলা মোড় দিয়ে আল তাইয়েবার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সমাপনী বক্তব্যে উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসরসহ কিছু দলের নেতা কর্মীরা বিভিন্ন রুপ পাল্টিয়ে মানুষের কাছে বিভিন্নভাবে চাঁদা আদায় করছে।

এদের সকল প্রকার ষড়যন্ত্রের খেলা আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং বাংলার জমিনে এদের বিচার করতে হবে। সমাবেশে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম।

বিভিন্ন ইউনিয়ন থেকে অংশগ্রহণকারী দায়িত্বশীলদেরকে বলেন আর কেউ যেন চাঁদাবাজি ও হুমকি ধামকি দিয়ে সন্ত্রাসী কাজ না করতে পারে এর জন্য জনগণে পাশে আমাদেরকে থাকতে হবে

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।