লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লাইসেন্স না থাকায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে । ৮ মার্চ সকালে আলমডাঙ্গা শহরের বিভিন্ন মোড়ে এবং বাজার খুচরা ও পাইকারি দোকান মনিটরিং করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


জানাগেছে, পবিত্র রমজানে ব্যবসায়ীরা বেশি লাভের আশায় চড়া দামে বিক্রয় শুরু করে। বিশেষ করে তরমুজ ব্যবসায়ী পিস হিসেবে ক্রয় করে নিয়ে এসে বিক্রয় করে কেজি ধরে। ৫ থেকে ৮ কেজির একটি তরমুজ পিস হিসেবে ক্রয় করে নিয়ে আসে ১ শ থেকে ২শ টকায়। ৪৫ থেকে ৫০ টাকা কেজি ধরে বিক্রয় করে ৩শ থেকে ৪শ টাকায়। এছাড়াও ফলের বাজার, কাঁচা বাজার, মুদিদোকানেও তিনি অভিযান পরিচালনা করেন। পরে তিনি অভিযান করেন আলমডাঙ্গা শহরের কাপড়ের মার্কেটে। তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের নিকট তাদের ব্যবসায়ীক লাইসেন্স, ট্রেড লাইসেন্স, মালামালের মূল্য তালিকা দেখাতে বলেন।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান আলমডাঙ্গা শহরের সবচেয়ে বড় শিশুখাদ্য বিক্রেতা মেসার্স পান্না ট্রেডিংএ অভিযান পরিচালনা করেন। শিশুখাদ্য বিক্রয় লাইসেন্স, ট্রেড লাইসেন্স দেখাতে বলতে প্রতিষ্ঠানের মালিক কামরুজ্জামান পান্না দেখাতে পারেননি। প্রতিষ্ঠানের মালিক জানান দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছেন। আজও এসকল লাইসেন্স করেননি। লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানের মালিক কামরুজ্জামান পান্না ১০ হাজার টাকা জরিমানা ও আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স করার জন্য আবেদন করার নির্দেশ প্রদান করেন। এরপর কাপড়পট্টির স্বনামধন্য প্রতিষ্ঠানে বিল্লাল ক্লথ ষ্টোরে অভিযান পরিচালনা করেন। বিল্লাল ক্লথ ষ্টোরের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানের মালিক নুরুননবী হিরোককে ১০ হাজার টাকা জরিমানা করেন।


অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, আলমডাঙ্গা থানার এসআই হাবিব সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বাজার মনিটরিং অব্যহত থাকবে। কোন ব্যবসায়ী চড়াদামে মালামাল বিক্রয় করতে তাকে আইনে আওতায় নিয়ে আসা হবে। সকল ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সসহ ব্যবসায়ী লাইসেন্স করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।