লগইন
আলমডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনাসভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনাসভা


আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি রবিবার বাদ ইশা এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মানব সমাজে পাঠাগারের প্রয়োজনীয়তা, পাঠক ও পাঠাভ্যাস বৃদ্ধিতে পাঠাগারের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন নিমগ্ন পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহফুজুল হক দীপু, দারুস সুন্নাহ অ্যাকাডেমির মুহতামিম মাওলানা ইমদাদুল হক, মাদরাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসান, আলমডাঙ্গা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা সুহাইল আহমাদ, দারুল ইসলাম নুরানী মাদরাসার মুহতামিম ইলিয়াস আব্দুল্লাহ, ইকরামুল হক, কাজল আহমেদ, মাহফিল উদ্দিন মানিক, নাদিউজ্জামান খান রিজভী, হানিফুজ্জামান বিপ্লব, ইসমাইল হোসেন শিপন, শারজিল হাসান, বেলায়েত হোসেন বিপু, মাহফুজ হোসেন, সংগ্রাম মিয়া, মুসআব নুসাইর প্রমুখ।


উল্লেখ্য, গণগ্রন্থাগার অধিদপ্তর দেশব্যাপী ২০১৮ সাল থেকে দিবসটি পালন করে আসছে। গ্রন্থাগার পেশাজীবী, প্রকাশক ও পাঠকদের দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালনের সিদ্ধান্ত হয়। ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তাই এ দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ’।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৫৬ মিনিট আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

৫৬ মিনিট আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৩ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৩ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।