লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় চুরির অভিযোগে যুবককে গাছে বেধে নির্যাতনকারী কালু গ্রেফতার

আলমডাঙ্গায় চুরির অভিযোগ যুবককে মধ্যযুগীয় কায়দায় গাছে বেধে নির্যাতনকারী সাইফুল ইসলাম কালুসহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করেছে নির্যাতনের শিকার যুবক বজলুর । এ ঘটনায় আলমডাঙ্গা থানা পুলিশ সাইফুল ইসলাম কালুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।


উল্লেখ্য: আলমডাঙ্গায় রাতের আধারে কাপড় চুরির অভিযোগে যুবককে কাঁঠাল গাছে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুবকের শরীরে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করলে প্রাণভিক্ষা চেয়ে রেহাই পায় যুবক। নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে।


ঘটনাটি ঘটেছে ১৭ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাত ৩ টা থেকে ১৮ এপ্রিল শুক্রবার সকাল ৭ টা পর্যন্ত ওই যুবককে কাঁঠাল গাছে বেধে নির্মম নির্যাতন চালায় স্থানীয়রা। পরে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ওসমানপুর ফাঁড়ি পুলিশের নিকট তুলে দেয় ওই যুবককে।


নির্যাতনের শিকার যুবক বজলু ফারাজী (৩৫) আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ফারাজীপাড়ার পচা ফারাজীর ছেলে।


স্থানীয়রা জানায়, হারদি গ্রামের খালপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে কালু হোসেনের বাড়ি থেকে তার স্ত্রীর ব্যবহৃত একটি মেক্সি চুরি হয়ে যায়। চুরি হওয়া ওই ম্যাক্সি পরে নির্যাতনের শিকার যুবক নিজেই বিভিন্ন বাড়ির জানালা দিয়ে উকি মারে। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ভুক্তভোগী কালু প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পান প্রতিবেশী জসিমের বসতবাড়ির জানালা দিয়ে মেক্সি পরিহিত একজন উকি দিচ্ছে। বিষয়টি গোপনে লক্ষ্য করে পিছন থেকে চোর সন্দেহে বজলুকে চেপে ধরে। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে বজলুকে একটি কাঁঠাল গাছে বেধে সারারাত নির্যাতন করে।


মারপিটের একপর্যায়ে বজলুর পরণে থাকা মেক্সিতে এক ব্যক্তিকে আগুন লাগাতে দেখা যায়। এসময় বজলু প্রাণ বাঁচাতে চিৎকার দিতে থাকে।


এ ঘটনার বিষয়ে হারদি ইউনিয়নের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, রাতের আঁধারে চুরি করতে যাওয়া বজলু নামের একজনকে আটক করে এলাকাবাসী। তবে তাকে ধরে অনেকে মারপিট করেছে। সকাল ৬ টার দিকে তিনি জানতে পারলে ঘটনাস্থলে পৌঁছে ফাঁড়িপুলিশকে খবর দিয়ে তাকে প্রশাসনের জিম্মায় তুলে দিয়েছি।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান জানান, চুরি অভিযোগে জনতার হাতে নির্যাতনের শিকার হওয়া যুবক বজলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছে। ওই মামলা সাইফুল ইসলাম কালুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।