লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা

আলমডাঙ্গায় ২০২৪-২০২৫ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি কালিদাসপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আসাদুল হক মিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন। এসময় তিনি বলেন, কৃষক সংগঠন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এখানে সবাই একসাথে কাজ করে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। আসুন, আমরা সবাই মিলে কৃষি খাতকে সমৃদ্ধ করি এবং কৃষকদের জীবনমান উন্নত করি। কৃষিপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে কৃষক সংগঠন একটি শক্তিশালী মাধ্যম। তারা যৌথভাবে পণ্য বিক্রি করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারে এবং মধ্যস্বত্বভোগীদের প্রতিরোধ করতে পারে। আপনারা সক্রিয়ভাবে কৃষক সংগঠনে অংশগ্রহণ করুন এবং নিজেরা উদ্যোগী হয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করুন। আপনারা যদি একত্রে কাজ করেন, তাহলে বড় বড় সমস্যাও সহজে সমাধান করতে পারবেন। কৃষক সংগঠন একত্রে সার, বীজ, কীটনাশক, এবং কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন। এতে খরচ কমে হবে এবং কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ পাবেন। কৃষক সংগঠনের সদস্যরা তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং চাষাবাদের কৌশল একে অপরের সাথে শেয়ার করতে পারবেন। এতে আপনাদের ব্যক্তিগত ও সমষ্টিগত দক্ষতা বাড়বে। উপজেলা কৃষি অফিস সবসময় আপনাদের পাশে থাকবে। কৃষক সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে আমরা আপনাদের প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। কৃষক সংগঠন হলো কৃষকদের জন্য একটি সুরক্ষিত ছাতা। আসুন, আমরা সকলে একসাথে কাজ করে আমাদের কৃষি খাতকে সমৃদ্ধ করি এবং আপনাদের জীবনমান উন্নত করি।


বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা কৃষিবিদ মাসুম আব্দুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ উদয় রহমান, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহাবুল হক, নেকবার আলী, ফিরোজুল ইসলাম, নজরুল ইসলাম, মিনারুল, জলি খাতুন, সাবিহা খাতুন, আলিয়া খাতুন।

উপসহকারি কৃষি অফিসার জাহিদুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি অফিসার আশরাফুল আলম, আব্দুর রফিক, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শাকিলা পারভীন, জান্নাতুল ফেরদৌস, মেহেদি হাসান, কৃষক ডা. মনিয়ার রহমান, রহিদুজ্জামান রহিত, সোহেল রানা, বজলু মিয়া, আব্দুল কাদের, আব্দুল্লাহ, লুৎফর রহমান, রুবেল, রিংকু, শফিকুর রহমানসহ কালিদাসপুর ইউনিয়নের শতাধিক কৃষক।
ছবি: আলমডাঙ্গায় কৃষি কর্মশালা।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।