লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় কৃষক আহমেদ শরীফের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আলমডাঙ্গায় কৃষক আহমেদ শরীফের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে। উপরন্তু নিহতের আত্মীয় স্বজনের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও মানববন্ধনে জানিয়েছে তারা। ৬ জানুয়ারি সোমবার বিকেলে আলমডাঙ্গা রামদিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহতের স্বজন ও গ্রামবাসীরা অভিযুক্তদের দ্রæত গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার দাবি করেন।


বক্তারা বলেন, হত্যাকারীরা ঠান্ডা মাথার কিলার। পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে। হত্যাকারীরা আহমেদ শরিফকে হত্যা করেই বসে নেই। নিহতের পরিবার ও স্বজনদের আসামি করে একাধিক মামলাও দায়ের করা হয়েছে। এত জুলুমের শিকার হতে হচ্ছে নিহতের অসহায় পরিবারকে।


নিহতের পরিবার ও স্বজনরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন বলেও দাবি করা হয়। হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করার দাবিও জানানো হয়।


মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নিহতের ভাই মোহাম্মদ আলী, স্ত্রী মাহিরন নেছা, গ্রামবাসীর পক্ষে আওলাদ হোসেন, হালিম, রবজেল, সোয়েব, বাপ্পিসহ কয়েকশ নারীপুরুষ।


প্রসঙ্গত, আলমডাঙ্গায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ২২ ডিসেম্বর রাতে আহমদ শরীফ নামের এক কৃষককে কুপিয়ে খুন করা হয়।


এ হত্যাকান্ডের ঘটনায় রামদিয়া গ্রামের ফরিদ জোয়ার্দ্দার, আনসার আলীসহ ৩৫ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা রজু করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ দুজন আসামীকে গ্রেফতার করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।