লগইন
আলমডাঙ্গায় কাজ দেওয়ার কথা বলে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণের অভিযোগ  ৮ ব্যক্তির বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় কাজ দেওয়ার কথা বলে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণের অভিযোগ ৮ ব্যক্তির বিরুদ্ধে

আলমডাঙ্গায় কাজ দেওয়ার কথা বলে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে ৮ ব্যক্তির বিরুদ্ধে । ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টার দিকে কাজ দেওয়ার কথা বলে ওই নারীকে আসমানখালী বাজারের রশীদের দোতলা বিল্ডিংয়ে নিয়ে তারা জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় ১৫ সেপ্টেম্বর ধর্ষিতা নারী মামলা দায়ের করেছে।


জানাগেছে, উপজেলার রুইতনপুর গ্রামের মৃত তপেল উদ্দিনের মেয়ে চিৎলা গ্রামে বিবাহ হয়। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ওই নারী তার সন্তানকে নিয়ে পিতা বাড়িতে বসবাস করে। ওই নারী অভাব অনটনের কারণে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। ওই নারীর পূর্ব পরিচিত আসমানখালী গ্রামের মিজানুর কলুর সাথে মোবাইলে কথা বলে একটি কাজ ঠিক করে দেওয়ার জন্য বলে। মিজানুর কলু কাজ ঠিক করে দিতে চেয়ে আসমানখালী বাজারে আসতে বলে। ১৪ সেপ্টেম্বর ওই নারী আসমানখালী বাজারে আসলে মিজানুর কলু তার সঙ্গে থাকা শালিকা গ্রামের মুলাম হোসেনকে একটি কাজ ঠিক করে দিতে বলে।

পরে ওই নারীকে আসমানখালী বাজারের রশিদের দোতলা বিল্ডিংয়ের একটি কক্ষে নিয়ে যায়। এরপর শালিকা গ্রামের আবু ছদ্দিনের ছেলে মুলাম হোসেন(৫০), বন্দরভিটা গ্রামের মৃত সেন্টুর ছেলে রিপন ওরফে লিপন(৩৫), শালিকা গ্রামের বারেক আলীর ছেলে হাসান(৪০), জসিম উদ্দিনের ছেলে নাজিরুল(২৫), মহেশপুর গ্রামের মৃত তপেল বিশ^াসের ছেলে হাবু(৪২), নান্দবার গ্রামের মান্নানের ছেলে হামিদুল(৩৪), আসমানখালী গ্রামের মনসের আলীর ছেলে মিজানুর কলুসহ আরোও একজন মিলে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষন শেষে তাকে বেলা ৪টার সময় ওই কক্ষে ফেলে রেখে চলে যায়। পরে ওই নারী আসমানখালী বাজারের রশিদের দোতলা থেকে নেমে বাড়িতে চলে যায়। ওই নারী বাড়ি যাওয়ার পথে মিজান ও রিপন বিষয়টি মিমাংসা করার জন্য কিছু টাকা দিয়ে চায়। এসময় ওই নারী টাকা নিয়ে না চাইলে তাকে হুমকি ধামকি দিয়ে চলে যায়।

১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই নারী আলমডাঙ্গা থানায় ৭ জনকে আসামী ও আরেকজন অজ্ঞাত করে মামলা দায়ের করে। রাতেই আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন শেখ মাহবুবুর রহমান অভিযান চালিয়ে ১ নং আসামী মুলামকে গ্রেফতার করে নিয়ে আসে। ১৬ সেপ্টেম্বর ধর্ষিতা ওই নারীকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে। আসামী মুলামকে সংশ্লিষ্ঠ মামলায় আদালতে প্রেরন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের বাধ্য করার খবরে চরম উদ্বেগ

২২ মিনিট আগে
যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের বাধ্য করার খবরে চরম উদ্বেগ

পাসের হার ৪০.৫৫ শতাংশ, জিপিএ-৫ ৪২

১ ঘন্টা আগে
পাসের হার ৪০.৫৫ শতাংশ, জিপিএ-৫ ৪২

জামায়াতের বিরুদ্ধে যুবদলের তীব্র প্রতিবাদ

১ ঘন্টা আগে
জামায়াতের বিরুদ্ধে যুবদলের তীব্র প্রতিবাদ

রাজধানীর ছয়টি রুটে পুরোনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক সেবা শুরু রোববার থেকে

৩ ঘন্টা আগে
রাজধানীর ছয়টি রুটে পুরোনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক সেবা শুরু রোববার থেকে

শিডিউল জটিলতায় প্রযোজকের অভিযোগ

৩ ঘন্টা আগে
শিডিউল জটিলতায় প্রযোজকের অভিযোগ

প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক

৪ ঘন্টা আগে
প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন : সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক আলা উদ্দিন ও কোষাধ্যক্ষ বেলাল হুসাইন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন : সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক আলা উদ্দিন ও কোষাধ্যক্ষ বেলাল হুসাইন

কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

৬ ঘন্টা আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

৭ ঘন্টা আগে
পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

৭ ঘন্টা আগে
বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।