লগইন
আলমডাঙ্গায় এরশাদপুর গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারামারির ঘটনা মিমাংসার রাতেই প্রতিবেশীর বাড়িতে আগুন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ জুলাই, ২০২৩ | ১২:০০ রাত ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় এরশাদপুর গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারামারির ঘটনা মিমাংসার রাতেই প্রতিবেশীর বাড়িতে আগুন

আলমডাঙ্গার এরশাদপুর গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারামারির ঘটনা মিমাংসা হতে না হতেই প্রতিবেশীর আগুন। গত কয়েকদিন আগে কবীর আলীকে প্রতিবেশী আলী হোসেন হাঁস ধরে খাওয়ার দোষ দিলে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ১২ জুলাই স্থানীয়ভাবে তাদের মারামারির বিষয়টি মিমাংসা করে দেওয়া হয় । ওই রাতেই কবীর আলীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

জানাগেছে, পৌর এলাকার এরশাদপুর গ্রামের গোরস্থানপাড়ার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে কবীর আলীকে প্রতিবেশী বিশারত আলীর ছেলে আলী হোসেন তার একটি ধরে খেয়ে ফেলার দোষারোপ করে। এ বিষয় নিয়ে তাদের মধ্যে মারামারি পর্যন্ত হয়। বিষয়টি ১২ জুলাই পৌর মেয়র ও কাউন্সিলরসহ স্থানীয় লোকজন মিমাংসা করে দেয়। মিমাংসা করে দেওয়ার রাতেই কবীর আলীর বাড়ির গেটের বাঁশের দরজা ও রান্না ঘরে আগুন লাগিয়ে দেয়। কবীর আলী জানান, আমি বেশির ভাগ সময় ইজিবাইক চালানোর কারণে চুয়াডাঙ্গাতে থাকি। প্রতি বৃহস্পতিবার বিকালে এসে শুক্রবার সকালে চাতাল মোড়ে কসাইয়ের কাজ করে আবার চুয়াডাঙ্গাতে চলে যায়। আমার মা একা বাড়িতে থাকে। সে গ্যাসের চুলায় রান্না করে। কে বা কারা আমার বাড়িতে আগুন লাগিয়েছে বুঝতে পারছিনা। তবে তার সন্দেহ আলী হোসেনের উপর।

প্রতিবেশি সেলিম জানান, রাতে চায়ের দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় কবীরের গেটে আগুন দেখে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভায়। আর একটু পরে টের পেলে ওই পাড়ার সকল ঘরবাড়ি পুড়ে যেত।

পৌর কাউন্সিলর আব্দুল গাফফার বলে, কয়েকদিন আগে তাদের মধ্যে একটি মারামারি হয়। বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে। রাতে কবীরের বাড়িতে আগুণের ঘটনা শুনে দেখতে গিয়ে ছিলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২৮ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২৯ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।