লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার অপসারনের দাবীতে মানববন্ধন

আলমডাঙ্গায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এস.এম. মাহমুদুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম, দায়িত্বে অবহেলা ও খামারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে ভুক্তভোগী খামারীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।


মানববন্ধনকারীরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে রাস্তায় ম্লোগান দেন। খামারী বান্ধব প্রাণী সম্পদ কর্মকর্তা অতিদ্রু দিতে হবে, প্রাণী সম্পদ কর্মকর্তার অপসারন চাই।


মানববন্ধনে অংশগ্রহণকারী খামারীরা অভিযোগ করেন, ডা. এস.এম. মাহমুদুল হক নিয়মিত অফিসে থাকেন না। অফিসে এলেও খামারীরা গরু-ছাগলসহ অন্যান্য পশু নিয়ে গেলে তিনি সঠিকভাবে চিকিৎসা সেবা দেন না।
তারা আরও অভিযোগ করেন, অফিসের সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে তিনি প্রায়ই তাবলীগ জামায়াতের দাওয়াতি কাজে বের হয়ে যান। খামারীরা সালাম দিলে সালামের উত্তরও দেন না এবং তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। মোবাইল করলে রিসিভ করেন না।


খামারী খাইরুজ্জামান সেন্ট বলেন, “আমার ছাগলের গলা ফোলা রোগ হলে আমি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কাছে যাই। তাকে সালাম দিলেও তিনি কোনো উত্তর দেননি, কথা বলেননি। পরে অন্য এক চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ এনে ছাগলটিকে চিকিৎসা করি।


ছাগল খামারী লক্ষ্মী রানী বলেন, “আমার অসুস্থ ছাগল নিয়ে আমি প্রাণীসম্পদ কর্মকর্তার কাছে গেলে তিনি বলেন, এখানে ছাগলের চিকিৎসা হয় না, অন্য জায়গায় নিয়ে যান। পরে আমি বাড়িতে ফিরে যাই, কিছুক্ষণের মধ্যেই ছাগলটি মারা যায়। আমরা এই অফিসারের অপসারনের দাবী জানাচ্ছি।


আরেক খামারী আকলিমা খাতুন অভিযোগ করে বলেন, “সময়মতো আমার খামারে চিকিৎসা না দেওয়ায় আমার সাতটি ছাগল মারা গেছে। তিনি বলেন আমার যে ক্ষতি হয়ে তা কে দেবে। আমরা এই অফিসারের অপসারনের দাবী জানাচ্ছি।


পিজি খামারী জান্নাতুল নেছা নুপুর বলেন, “আগে আমরা নিয়মিত প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেতাম। কিন্তু ডা. এস.এম. মাহমুদুল হক দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো প্রশিক্ষণ হয় না, সহায়তাও বন্ধ রয়েছে।


অভিযোগের বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এস.এম. মাহমুদুল হকের বক্তব্য নিতে গেলে দেখা যায়, তিনি অফিসের কক্ষের দরজা বন্ধ করে প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এ.এন.এম. মোস্তাকিম মুকুটের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত রয়েছেন। এ সময় সাংবাদিকরা বিষয়টি গোপনে ভিডিও ধারণ করলে তিনি এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ভিডিওটি মুছে ফেলেন।


পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মাহমুদুল হক বলেন, “আমি দায়িত্ব ফাঁকি দিয়ে দাওয়াতি কাজে যাই না। কখনও গেলে নিয়ম অনুযায়ী ছুটি নিয়েই যাই। খামারীরা আসলে আমি যথাসাধ্য চিকিৎসা ও পরামর্শ দেওয়ার চেষ্টা করি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।