লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ইজিবাইক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৬ জন আহত


আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৬ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কালিদাসপুর আসাননগর নতুন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।


জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ জলিবিলা গ্রামের তোতা মিয়া তার স্ত্রী তানিয়াকে চিকিৎসার জন্য ইজিবাইক যোগে কুষ্টিয়া নিয়ে যাচ্ছিলেন। ইজিবাইকটি তিনি নিজেই চালাচ্ছিলেন। তাদের সঙ্গে তোতা মিয়ার মেয়ে তন্নি (৬), বড় বোন চম্পা (৪০) এবং শাশুড়ি পলি বেগমও সাথে ছিলেন।

তারা আসাননগর নতুন ব্রিজ পার হওয়ার পর কুষ্টিয়ার দিক থেকে দ্রæতগতিতে আসা একটি মোটরসাইকেল সামনের দিক দিয়ে এসে ইজিবাইকে সজোরে ধাক্কা মারে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন দুর্লভপুর গ্রামের মৃত কদরত ব্যাপারীর ছেলে আমিরুল ইসলাম। সংঘর্ষের পর ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জিকে খালের পানিতে পড়ে যায়। এতে ছোট মেয়ে তন্নি পানির নিচে ইজিবাইকের তলায় আটকে পড়ে।


স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে ইজিবাইক থেকে সবাইকে উদ্ধার করেন এবং আহতদের ফাতেমা টাওয়ার ক্লিনিকে ভর্তি করেন। তোতা মিয়ার পরিবারের সদস্যদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মোটরসাইকেল চালক আমিরুল ইসলামও রক্তাক্ত জখম হন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

৮ মিনিট আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।