সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত
আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় পাঠাগার কক্ষে এ উপলক্ষে সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন কারীম থেকে তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ।
এরপর আন্তর্জাতিক আরবি ভাষা দিবসের প্রেক্ষাপট ও আরবি ভাষার ইতিহাস আলোচনা করেন কাজল আহমেদ। সংশ্লিষ্ট বিষয়ে আরও আলোচনা করেন ইমদাদুল হক ও মুহাম্মাদ নাঈম। আরবি কবিতা পাঠ করেন মুহাম্মাদ আব্দুল্লাহ, আরবি কবিতার ইংরেজি অনুবাদ পাঠ করেন নাদিউজ্জামান রিজভী, স্বরচিত কবিতা পাঠ করেন তামিম হোসেন, বাংলা কবিতা পাঠ করেন বেলায়েত হোসেন বিপু ও কৌশিক। অনুভূতি ব্যক্ত করেন ডালিম হোসেন, সোহেল রানা, মাসুদ রানা ও আব্দুল্লাহ ইবতিসাম।
নিমগ্ন পাঠাগার কর্তৃক আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন, সাদিব আল মাহমুদ প্রান্ত, তামজীদ হাসান আবির, মো: নাসিম ও মুহাম্মদ মাহফুজ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে প্রতি বছর ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৯০ নং সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ ১৯৭৩ সালের এই দিনে জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা এবং জাতিসংঘের দাপ্তরিক কার্যক্রম সমূহের ব্যবহারিক ভাষা হিসেবে গৃহীত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'আরবি ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা'।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
৯ ঘন্টা আগে