লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় পাঠাগার কক্ষে এ উপলক্ষে সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন কারীম থেকে তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ।

এরপর আন্তর্জাতিক আরবি ভাষা দিবসের প্রেক্ষাপট ও আরবি ভাষার ইতিহাস আলোচনা করেন কাজল আহমেদ। সংশ্লিষ্ট বিষয়ে আরও আলোচনা করেন ইমদাদুল হক ও মুহাম্মাদ নাঈম। আরবি কবিতা পাঠ করেন মুহাম্মাদ আব্দুল্লাহ, আরবি কবিতার ইংরেজি অনুবাদ পাঠ করেন নাদিউজ্জামান রিজভী, স্বরচিত কবিতা পাঠ করেন তামিম হোসেন, বাংলা কবিতা পাঠ করেন বেলায়েত হোসেন বিপু ও কৌশিক। অনুভূতি ব্যক্ত করেন ডালিম হোসেন, সোহেল রানা, মাসুদ রানা ও আব্দুল্লাহ ইবতিসাম।

নিমগ্ন পাঠাগার কর্তৃক আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন, সাদিব আল মাহমুদ প্রান্ত, তামজীদ হাসান আবির, মো: নাসিম ও মুহাম্মদ মাহফুজ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে প্রতি বছর ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৯০ নং সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ ১৯৭৩ খ্রিষ্টাব্দের এই দিনে জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা এবং জাতিসংঘের দাপ্তরিক কার্যক্রম সমূহের ব্যবহারিক ভাষা হিসেবে গৃহীত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'আরবি ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা'

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

১ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

২ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

২ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৩ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৪ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৪ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৪ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।