লগইন
আলমডাঙ্গায় আওয়ামীলীগ ও তাদের দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ মে, ২০২৫ | ১২:০০ রাত ২৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আওয়ামীলীগ ও তাদের দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসভা অনুষ্ঠিত

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার বিকেলে বলরামপুর মিতালী সংঘ চত্তরে কালিদাসপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।


জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। এসময় তিনি বলেন, কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কথিত বিএনপির কিছু লোকের হাত ধরে প্রকাশ্যে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এটা হতে দেয়া যাবে না। তিনি হুশিয়ার করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাউকে কালিদাসপুর ইউনিয়নসহ উপজেলার কোথাও অপরাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে তাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে সংসদে পাঠাবো। এটা করতে পারলে চুয়াডাঙ্গাসহ আলমডাঙ্গার উন্নয়ন করা সম্ভব হবে।


তিনি বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রীসহ জাতীয় সংসদের তিনশ এমপি দুর্নীতির দায়ে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিএনপির কোন নেতা পালিয়ে যান নাই। কারণ বিএনপি দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।


বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এমদাদুল হক ডাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন লালন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ইমরান হাসান ঝন্টু।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রমজান আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আব্দুর রাজ্জাক মেম্বার, ইয়াকুব আলী, রফিজুল, আমিরুল ইসলাম, মতিয়ার রহমান, রফিকুল, সামসুল হক, সাইদুল হক, আশারদ্দিন, তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে জহুরুল ইসলাম, চকলেট উদ্দিন, ফারুক হোসেন, মারফত আলী, জিল্লুর রহমান, রেজাউল হক, আনারুল ইসলাম, আলী হোসেন, আনোয়ার হোসেন, আবুল সর্দ্দার, সাহাবুল হক, মিনারুল ইসলাম, আনোয়ার হোসেন, কুরবান মন্ডল, সাফায়েত হোসেন, মহসিন আলী, কারিবুল, ঠান্ডু মন্ডল, জামির আলী, উপজেলা যুবদলের সদস্য আলাউদ্দিন, কামাল হোসেন, জীবন, সাহাবুল, রিন্টু, রাকিব, মুসাব্বির, সাধিন, বিশাল, এনাম, রাফি, সেলিম, ইমাদুল প্রমুখ।

জনসভা শেষে বলরামপুর মিতালী সংঘ“র কমিটি ঘোষনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। কমিটির প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান, আব্দুর রাজ্জাক, আলী হোসেন, বলরামপুর মিতালী সংঘর সভাপতি ইমরান হাসান ঝন্টু, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসাদুল, সহসভাপতি মজিবর রহমান, সাধারন সম্পাদক রেজাউল হক, সহসাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হক, সহসাংগঠনিক সম্পাদক রজব আলী, ক্যাশিয়ার মহাবুল হক, দপ্তর সম্পাদক রাজীব, ধমীয় সম্পাদক মোবারেক হোসেন, প্রচার সম্পাদক রশিদুজ্জামান, ক্রীড়া সম্পাদক শফি উদ্দিন, সহক্রীড়া সম্পাদক ইয়ামিন আলীর নাম ঘোষনা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শোকের ছায়া

৫৩ মিনিট আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৫৩ মিনিট আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

২ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৫ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৮ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

২০ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২২ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।