সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় হুদা পরিবারের দোয়ার অনুষ্ঠানে মিলন মেলায় পরিণত
হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনোয়ারুল হুদার মৃত্যু বার্ষিকী উপলক্ষ হুদা পরিবারের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া হয়েছে। শুক্রবার আসর বাদ মরহুম মনোয়ারুল হুদার প্রতিষ্ঠিত হাটবোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হুদা পরিবারের শতাধিক নবীন প্রবীণ সদস্যসহ এলাকার সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসীর উপস্থিতে দীর্ঘদিন পর হুদা পরিবারের সাথে এলাকাবাসীর মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে হুদা পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজমুল হুদা, ওমরুল হুদা, কদরুল হুদা,নূরুল হুদা ডিউক, দিপু মাহমুদ,মেজর(অবঃ) রেজা সাঈদ আল হুদা, কপোত হুদা, রজত হুদা, মঞ্জুরুল হুদা বটুল, রফিকুল হুদা মুংলা,শরিফুল হুদা রুনু, ডাঃ আরিফুল হুদা, রাকিবা নাজনীন হুদা, খাদিজা হুদা, আতাউল হুদা, মতিউল হুদা , সোহেল হুদা,শাহিন হুদা, তুহিন হুদা, আহসান হুদা,আজমত হুদা,ইসমাইল হুদা, ইউনূস হুদা।
আরও উপস্থিত ছিলেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, ,ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী মনিরদ্দিন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি জান মহাম্মদ, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলু, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প আইসি এসআই মিজানুর রহমান,মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মমতাজুর মুর্শিদ কলিন প্রমুখ।
অনুষ্ঠানে হুদা পরিবারের প্রয়াত ইজ্জত উল্লাহ, ডাক্তার রিয়াজ উদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদাসহ সকল নিহতের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ প্রফেসর কামরুল হুদা, হামিদা বেগম, শমরুল হুদা, নাজনিন হুদা বিথীসহ সকল অসুস্থদের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
১২ ঘন্টা আগে