সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার সাদা ব্রিজ মোড়ে মাছ ব্যবসায়ী টাকা চুরির ঘটনার চোর আটক
আলমডাঙ্গা কাছারি বাজার সাদা ব্রিজ মোড়ে মাছ ব্যবসায়ী টাকা চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে আটক করেছে। গত ১৫ দিন আগে সাদা ব্রিজের নিচের রাস্তায় বসে মাছ বিক্রয় করা ব্যবসায়ীর টাকার ব্যাগ কৌশলে চুরি করে নিয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গতকাল চোর চক্রের এক সদস্যকে আটক করে।
জানাগেছে, কুষ্টিয়া জেলার ইবি থানার গোস্বামীদূর্গাপুরের মনিরুল ইসলাম ছেলে শিলু একজন মাছ ব্যবসায়ী। রবি ও বৃহস্পতিবার আলমডাঙ্গা বাজারের দিন। প্রতিনিয়ত শিলু আলমডাঙ্গার মাছের আড়ৎ থেকে মাছ বাকি করে নিয়ে বিক্রি শেষে টাকা দিয়ে লাভ নিয়ে বাড়ি যায়।
প্রায় ১৫ দিন আগে বিকালে সুযোগ সন্ধানী চোর চক্র মাছ ব্যবসায়ীর দোকানের সামনে আসে। মাছ ব্যবসায়ী যখন মাছ বিক্রয় নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় ওই চোর পিছন থেকে মাছ বিক্রেয় টাকার ব্যাগ নিয়ে চলে যায়্ পরে পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে আবারও সুযোগ সন্ধানী চোর চক্র মাছ ব্যবসায়ীর দোকানের সামনে ঘুরাঘুরি শুরু করে।
এসময় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই চোরকে আটক করে। আটকের পর জানা যায় চোর পুড়াদহ চরপাড়ার জলিল আলীর ছেলে আলাল(৫০)। সে মাদক সেবন করে। যার কারনে সে চুরির পেশা বেচে নিয়েছে। আটকের পর চোর আলালের বাড়িতে যোগাযোগ করলে বিকাশে চুরির কিছু টাকা দিয়ে তার মাফ চেয়ে নেয় আলালের স্ত্রী। পরে আলালকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি
৪৬ মিনিট আগে
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
১৬ ঘন্টা আগে