লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের "কৃষিজীবী ও শ্রমিক সমাবেশ" অনুষ্ঠিত

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের জামায়াত ইসলামীর কৃষিজীবী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারী বিকেল সাড়ে তিনটায় ডামোশ গ্রামের আয়োজনে মাঝের পাড়ার ঈদগাহ ময়দানে কৃষিজীবী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা প্রচার বিভাগের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কর্ম পরিষদ সদস্য ও আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমরা কৃষি প্রধান দেশ বসবাস করি, এদেশের কৃষি বাঁচলে বাংলার মানুষ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। কৃষকদের ভাগ্যের উন্নতি, শ্রমের অধিকার ও পণ্যের মূল্য কৃষক যেন সঠিকভাবে পাই সে লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আগামী দিন যেন ন্যায় নীতির বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য সকলে মিলে কাজ করতে হবে। কৃষির উন্নতির মাধ্যমে এ দেশের কৃষকের ভাগ্যের উন্নতি সাধন করতে হবে। এদেশের জনশক্তি কাজে লাগাতে পারলে হবে আশীর্বাদ, কাজে না লাগাতে পারলে হবে অভিশাপ। দুনিয়ার মজলুমরা সকালে পরিশ্রম করে আর ফসল ঘরে তোলে যারা বুদ্ধি বিক্রি করে খায়। আমাদেরকে মজলুম শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করে নিতে হবে। শ্রমিকদের সিঁড়ি বেয়ে যারা ক্ষমতায় যায় তারা পরে আর শ্রমিকদেরকে মনে রাখে না, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে না। শ্রমিকের ন্যায্য মজুরি মৌলিক অধিকার তাদের ঘাম শুকানোর আগেই পরিশোধ করতে হবে। শ্রমজীবী মানুষ আর যেন কোন দুঃশাসনের প্রহসনের শিকার না হয় সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

এ সময় বেলগাছি ইউনিয়নের ৪নং নম্বর ওয়ার্ড ডামোশ গ্রামের সকল স্তরের আপামর জনসাধারণ ইউনিয়নের দায়িত্বশীল, টিম সদস্য, ওয়ার্ড সভাপতি, ইউনিট সভাপতি এবং সেক্রেটারিবৃন্দ সকলেই উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।