লগইন
আলমডাঙ্গার বক্সিপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রীর পিঠে ২২টি সেলাই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জানুয়ারী, ২০২৩ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার বক্সিপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রীর পিঠে ২২টি সেলাই

আলমডাঙ্গার বক্সিপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রীর পিঠে ২২টি সেলাই দিয়েছে চিকিৎসক। দা দিয়ে কুপিয়ে নিজেই প্রতিবেশিদের সহযোগীতায় রক্তাক্ত স্ত্রী মুরশিদাকে হাসপাতালে ভর্তি নিয়ে করেন আরশেদ আলী। হাসপাতাল স্ত্রীকে ভর্তি করে বাইরে আসলে আরশেদ আলীকে আলমডাঙ্গা থানা পুলিশ হেফাজতে নিয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গার বক্সিপুর গ্রামে ঘটনাটি ঘটে।


জানা গেছে,বক্সিপুর গ্রামের খালপাড়ার আরশেদ আলীর বাড়িতে তার ছেলের শ্বশুর বেড়াতে আসেন। বাজার করে নিয়ে আসার পর রান্না করা নিয়ে আরশেদ ও মুরশিদার মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় মুরশিদার পুরানো পরকিয়ার প্রসঙ্গও তাদের কথা কাটাকাটিতে উঠে আসে। এতে মুরশিদা হৈচৈ শুরু করে।

এমন পরিস্থিতে ছেলের শ্বশুর বিব্রত হয়ে না খেয়েই বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় আরশেদ আলী স্ত্রীর ওপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ঘর থেকে দা নিয়ে এসে প্রথমে মাথায় ও পরে মুর্শিদার পিঠে সজোরে কোপ মারেন। এক কোপেই মুর্শিদার রক্তাক্ত জখম হন। গুরুতর আহতাবস্থায় মুর্শিদাকে স্বামী আরশেদ আলী প্রতিবেশীদের সহযোগীতায় উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে যান। পুলিশ আরশেদকে আটক করে থানায় নিয়ে আসে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

৫৬ মিনিট আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

৫৬ মিনিট আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

১ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

২ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

২ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৩ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।