লগইন
আলমডাঙ্গার পারকুলা গ্রামের কিডনি রোগে আক্রান্ত রনিকে নগত অর্থ সহায়তা প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার পারকুলা গ্রামের কিডনি রোগে আক্রান্ত রনিকে নগত অর্থ সহায়তা প্রদান

আলমডাঙ্গায় পারকুলা গ্রামের কিডনি রোগে আক্রান্ত রনিকে ইউ ,এস, এ আলমডাঙ্গা থানা সমিতি ও মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নগত অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার ১ জুলাই বিকেল ৪টায় আলমডাঙ্গা হাইরোডে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের অফিসে পারকুলা গ্রামের ক্যান্সার আক্রান্ত রনিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের শেখ আব্দুল কাদেরের ছেলে তৌফিকুল আজিজ রনি (৩৫) দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত তিন মাস আগে পরীক্ষা করে দেখতে পান তার দুইটা কিডনি বিকল হয়ে গেছে । বর্তমানে নিয়মিত ডাইলোসিস করা হচ্ছে। বর্তমানে তার পরিবারের পক্ষে চিকিৎসা করার সামর্থ নেই। তার অসুস্থতার সংবাদ পেয়ে ইউ,এস.এ আলমডাঙ্গা থানা সমিতির পক্ষ থেকে আব্দুল আজিজ বাবলু, মোহাম্মদ জগলুল ইসলাম ট্রফি, জাহিদ, সুমন, ফিরোজ ও মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আজিম উদ্দিন, ড. মাসুদ পারভেজ চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন। গতকাল শুক্রবার বিকেলে রনির পিতা আলমডাঙ্গা হাইরোডে মুক্তামনা কল্যাণ ফাউন্ডেশনের অফিসে উপস্থিত হলে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা, মহসীনুজ্জামান চাঁদ, ইটালি প্রবাসী আঃ রহিম রঞ্জু রনির চিকিৎসার জন্য অর্থ তুলে দেন।

এসময় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা, মহসীনুজ্জামান চাঁদ বলেন, রনির চিকিৎসার জন্য এলাকার বৃত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে তিনি উন্নত চিকিৎসা গ্রহণ করে দ্রুত সুস্থ হতে পারবেন। ফিরতে পারবেন জনতার মূল ও স্বাভাবিক স্রোতে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩৩ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩৪ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।