লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার পল্লি রায়সা বোয়ালিয়া বিলে অবৈধ বাধ ও কোমর উচ্ছেদ

আলমডাঙ্গার পল্লি রায়সা বোয়ালিয়া বিলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধ বাধ ও কোমর উচ্ছেদ করেছে। ৯ মার্চ রবিবার সকালে অভিযান চালিয়ে বিল থেকে স্থায়ী ও অস্থায়ী মাটির বাধ ধ্বংস এবং চায়না দুয়াড়ি বিনষ্ট করা হয়।


জানাযায়, উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের বোয়ালিয়া বিলে বেশ কয়েক বছর ধরে স্থানীয় জাহাঙ্গীর প্রামানিক নামের এক ব্যক্তি বিল দখল করে অবৈধ মাটির বাধ দিয়ে মাছ শিকার করে আসছিল। সে বিলে স্থায়ী ও অস্থায়ী মাটির বাধ দিয়ে দেশিয় প্রজাতির মাছ শিকার করে।

এছাড়াও এলাকার কিছু মানুষ চায়না দুয়াড়ি দিয়ে মাছ শিকার করে। এমন অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর বিলে অভিযান চালায়। উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু ও আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) রাবিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে ১টি স্থায়ী ও ৪টি অস্থায়ী মাটির বাধ ধ্বংস করা হয়। এছাড়া বিল থেকে ৫৫টি চায়না দুয়াড়ি আটক করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সাত্তার, আলমডাঙ্গা থানার এসআই ওয়াহেদসহ সঙ্গীয় ফোর্স ও মৎস্য অফিসার স্টাফ বেলাল হোসেনসহ এলাকাবাসি।


বিল থেকে দীর্ঘদিনের এ বাধ অপসারনে প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসি।


উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু জানান, এ বিল আজ থেকে উম্মুক্ত। কোন কেউ যদি এ বিলে বাধ দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।