লগইন
আলমডাঙ্গার কৃতি সন্তান প্রকৌশলী মাসুম বিল্লাহ আর নেই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ অক্টোবর, ২০২৪ | ১২:০০ রাত ১২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার কৃতি সন্তান প্রকৌশলী মাসুম বিল্লাহ আর নেই

"প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে " আল-কোরআনের এই চিরসত্য বাণীটি খুব অল্প বয়েসেই প্রতিফলিত হলো আলমডাঙ্গার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার খন্দকার মাসুম বিল্লাহর জীবনে। ২০ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি---- রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। মাসুম বিল্লাহ আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত খঃ আনোয়ারুল বশীর মুকুলের বড় ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছরের অধিক সময় ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তিনি। ভারত ও বাংলাদেশ উভয় জায়গায় চিকিৎসা নিয়ে কিছুদিন ভালো থাকার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃতু্যুবরণ করেন।


প্রকৌশলী মাসুম বিল্লাহ চট্টগ্রামে জি পি এইচ ইস্পাত কোম্পানির জি এম হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ দক্ষ ও মেধাবী হিসেবে তার পরিচিতি ছিল। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী মাসুম বিল্লাহ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাধারণ গ্রেড বৃত্তি, আলমডাঙ্গা এরশাদপুর একাডেমী থেকে স্টার মার্ক নিয়ে ১৯৯৯ সালে এসএসসিতে উত্তীর্ণ হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভর্তি হন। কৃতিত্বের সাথে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ০৩ ব্যাচে যন্ত্র প্রকৌশলে ভর্তি হয়ে, ইঞ্জিনিয়ারিং পাস করে কর্মজীবনে প্রবেশ করেন। কিন্তু অল্প বয়সেই দুরারোগ্য ব্যাধিতে তার জীবন থমকে গেল।


এই মেধাবীর মৃত্যুতে পরিবারে, বন্ধু মহলে ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমেছে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একটি পুত্র সন্তান, মা, ভাই বোন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৪৩ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৪৪ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।