সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার এরশাদপুর গ্রামে জুয়া বিরোধী অভিযানে জুয়ার আসর থেকে ৭ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ এরশাদপুর গ্রামে জুয়া বিরোধী অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জনকে গ্রেফতার করেছে। ২৪ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এরশাদপুর গ্রামের শরিফুলের বাড়িতে অভিযান চালিয়ে জুয়াখেলারত অবস্থায় ৭ জনকে গ্রেফতার করে নিয়ে আছে। জুয়ার আসর খেকে নগতটাকাসহ জুয়া খেলার সরাঞ্জাম উদ্ধার করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত ছকিম উদ্দিনের বাড়িতে নিয়মিত সন্ধ্যার পর জুয়া আসর বসিয়ে বেশ কয়েকজন জুয়া খেলা করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক একরামুল হোসাঈন নেতৃত্বে এসআই, সালাউদ্দিন, এসআই দেবাশিষ অভিযান চালান।
এসময় বাড়ির মালিক মৃত ছকিমের ছেলে শরিফুল ইসলাম (৩৫), একই গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে সাজু বিশ্বাস (৩৭), মৃত শাহাদত হোসেনের ছেলে রাজিব আহম্মেদ ওরফে শিমুল (৩২), আলফা উদ্দিনের ছেলে রাশেদ (৪৫), আতিয়ার রহমানের ছেলে টুকু (৫০), মৃত খবির উদ্দিনের ছেলে কুদ্দুস (৫০), মৃত বাবুর আলীর ছেলে আইনুদ্দিন (৫৮)কে আটক করে। অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে নগদ ২হাজার ২ শ' ৮০ টাকা ও ০২ সেট তাস উদ্ধার করে। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৪ ঘন্টা আগে