লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার আল্লাহরদান হোটেল এন্ড রেস্টুরেন্টে দুঃসাহসিক চুরির ঘটনায় কর্মচারী জনি গ্রেফতার

আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন আল্লাহরদান হোটেল এন্ড রেস্টুরেন্টে দুঃসাহসিক চুরির ঘটনায় চুরির সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় হোটেলের কর্মচারী জনি আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) তাকে চুরি করা বেশ কয়েক হাজার টাকাসহ আটক করা হয়। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হোটেলের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে মাটির ব্যাংকে সঞ্চিত টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র।


গ্রেফতারকৃত জনি আলম (৪০) আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি বেশ কয়েক মাস ধরে আল্লাহরদান হোটেল এন্ড রেস্টুরেন্টে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। সে জানায় চুরি করার জন্য শহরের একটি দোকান থেকে টিন কাটার জন্য কাটার, স্কুড্রাইভার কিনে নিয়ে আসে। চুরি করার পর বেশ কয়েক হাজার টাকা খরচও করেছে।


শুক্রবার সকালে অন্যান্য কর্মচারীরা হোটেলে এসে মাটির ব্যাংক ভাঙা দেখতে পান এবং বিষয়টি মালিককে জানান। পরে মালিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেন, আগের রাতে একজন চোর হোটেলে ঢুকে টাকা চুরি করেছে।


হোটেলসূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হোটেল বন্ধ করে কর্মচারীরা বাসায় ফিরে যান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধারণা করা হয়, রাত ১০টার কিছু পর কুমার নদীর ভেতর দিয়ে এসে চোরটি হোটেলের পাশের বাদল ডাক্তারদের ফার্মেসির পেছনের জানালায় দড়ি বেঁধে ওপরে ওঠে। এরপর হোটেলের বেসিনের পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রথমে ক্যাশ কাউন্টার তল্লাশি করে, পরে রান্নাঘরে গিয়ে মাটির ব্যাংকে রাখা সঞ্চিত টাকা চুরি করে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম) জানান, চুরির সংবাদ পেয়ে এসআই আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের পর চোরকে শনাক্ত করা হয়। এরপর চুরি হওয়া কয়েক হাজার টাকাসহ জনি আলমকে গ্রেফতার করা হয়েছে।


তিনি আরও জানান, বাকি টাকা উদ্ধার ও ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। জনি আলমকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।