লগইন
আলমডাঙ্গায় স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা: মুখোশধারীর হাত থেকে দৌড়ে পালিয়ে বাঁচলো শিশু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ জুন, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা: মুখোশধারীর হাত থেকে দৌড়ে পালিয়ে বাঁচলো শিশু

আলমডাঙ্গায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের উপর ভয়াবহ একটি অপহরণচেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মহিলা কলেজের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। ৩ জন অজ্ঞাতনামা ও মাস্কধারী ব্যক্তি তাকে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করে। ভাগ্যক্রমে শিশুটি সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটে আলমডাঙ্গা মহিলা কলেজের সামনে, জনবহুল এক এলাকায়।

ভুক্তভোগী শিক্ষার্থী নাশিদ আল ইকরা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সে ডামোশ গ্রামের প্রথিতযশা ব্যবসায়ী হিমেলের ছেলে। ঘটনার দিন স্কুলে শেষ পরীক্ষা দিয়ে বের হয়ে আত্মীয়ের বাসায় যাওয়ার সময় আচমকাই একটি সাদা মাইক্রোবাস তার পাশে এসে থামে।

গাড়ির চালক দরজা খুলে বলেন, “আমাদের গাড়িতে উঠো, তোমার আব্বা পাঠিয়েছেন।”

নাশিদ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। ঠিক তখনই ভেতর থেকে মাস্ক পরা আরেক ব্যক্তি দ্রুত দরজা খুলে তাকে টেনে নেয়ার চেষ্টা চালায়। আতঙ্কে শিশুটি প্রাণপণে দৌড় দেয়। আশপাশের মানুষ টের পাওয়ার আগেই সেই গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।

নাশিদের পিতা হিমেল বলেন, “ঘটনার পর ছেলে বাড়ি ফিরে আসলে কাঁপা কাঁপা গলায় আমাদের সব বলে। চোখে মুখে তখনো ভয়। এটা যে কত বড় বিপদ হতে পারত ভাবতেই শিউরে উঠি।”

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আল ইকরা স্কুল অ্যান্ড কলেজ আলমডাঙ্গার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে শত শত শিক্ষার্থী প্রতিদিন পড়াশোনা করে। এমন এক জায়গার পাশেই দিনের আলোয় এমন অপচেষ্টা গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করছি। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

নাশিদ রক্ষা পেয়েছে, কিন্তু প্রশ্ন জাগে—

যদি না সে দৌড়ে পালাত? যদি কেউ আশেপাশে না থাকত?

এই ঘটনা কেবল একজন শিশুকে নয়, এক গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে।

বি:দ্র: নিউজে ভিক্টিমের ছদ্ম নাম ব্যবহৃত হয়েছে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ভীতি না ছড়ায়। 

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

৩ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

৪ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

৪ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৫ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

৭ ঘন্টা আগে
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

৭ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

৮ ঘন্টা আগে
অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

৮ ঘন্টা আগে
ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।