লগইন
আলমডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তাকে লাঞ্চিতের ঘটনায় উপজেলা পরিষদে জরুরী সভা : অভিযুক্তের বিরুদ্ধে মামলা 
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জুলাই, ২০২৩ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তাকে লাঞ্চিতের ঘটনায় উপজেলা পরিষদে জরুরী সভা : অভিযুক্তের বিরুদ্ধে মামলা 

আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হুসাইনকে মারপিটের ঘটনায়  উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে আসামীকে করে মামলা দায়ের করা হয়েছে।   

সমাজ সেবা অফিসার নাজমুল হুসাইন বাদী হয়ে সোমবার বেলা  সাড়ে ১১ টার দিকে  আলমডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন। ইতোপূর্বে উপজেলার সকল কর্মকর্তার উপস্থিতিতে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে জরুরী সভার আয়োজন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ মামলা দায়ের করেন আহত সমাজ সেবা অফিসার। 

মামলার বিষয়টি নিশ্চিত করেন আলমডাঙ্গা থানার পরিদর্শক অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। 

জানা গেছে, রোববার বিকেল ৩ টার দিকে উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে জেলা সমাজসেবা অধিদপ্তরের (ডিজি) বরাবর চিঠি টাইপ করতে নির্দেশ দেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হুসাইন চিঠিতে একাধিক ভুল থাকায় তাকে পূণরায় সংশোধন করতে বলেন। এতে মনিরুজ্জামান তার উপর আক্রমণ করেন। তিনি এসময় ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে নাজমুল হুসাইন শারীরিকভাবে অসুস্থ হলে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান। ঘটনার পরপরই জেলা সমাজ সেবা অধিদফতরের (ডিজি) ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সমাজ সেবা অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন কর্মকর্তা হাসপাতালে দেখতে যান নাজমুল হুসানকে। 

ঘটনার পরের দিন সোমবার সকাল ১০ টায় সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেনকে মারপিটের ঘটনায় উপজেলার সকল কর্মকর্তারা জরুরী মিটিংয়ের আয়োজন করেন। সকল কর্মকর্তাদের সম্মতিক্রমে নাজমুল হোসেন বাদী হয়ে  সকাল সাড়ে ১১ টার দিকে ম‌নিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এবিষয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি বিপ্লব কুমার নাথ জানান, সোমবার সকালে সমাজসেবা কর্মকর্তা নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আইনানুসারে আসামী গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩০ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩১ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।