লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ জুন, ২০২৫ | ১২:০০ রাত ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবসে সহযাত্রার উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচী পালন

দিনব্যাপী আলমডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ স্থান ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন আঙিনা, ফুল বাগান ও প্ল্যাটফর্ম পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ঈদুল আযহাকে সামনে রেখে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের সৌন্দর্যবর্ধনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গতমাসের ২৭ তারিখ থেকে কাজ শুরু করে সহযাত্রা ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় আজ বিশ্ব পরিবেশ দিবসে স্টেশনের সমস্ত আঙিনা পরিচ্ছন্ন প্রাথমিকভাবে সম্পন্ন করা হয়। এছাড়াও যত্রতত্র ময়লা ফেলা রোধ করতে ও সকল ধরনের প্লাস্টিকজাত পন্য পরিহার করতে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়৷

ঈদে যাত্রীরা ট্রেন থেকে নেমেই অস্বাস্থ্যকর পরিবেশ দেখে যেন বিরক্ত কিংবা দুঃখবোধ না করে সেই চিন্তা থেকেই মূলত এমন একটি উদ্যোগ গ্রহণ করা হয়৷ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের সৌন্দর্যবর্ধনে দীর্ঘমেয়াদি ও টেকসই এই উদ্যোগে কাজ চলমান থাকবে ঈদের পরেও। আসুন আমরা সকলে মিলে একসাথে একটি পরিচ্ছন্ন আলমডাঙ্গা গড়ি।

উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন সহযাত্রা ফাউন্ডেশন এর সেচ্ছাসেবক বৃন্দ  মুসাব তৌহিদ,কামরুল হাসান কাজল পার্থিব হাসান, আল-ইমরান, সাদী হাসান, রাকিব মাহমুদ, সাকিব, ফিরোজ হাসান, আব্দুর রহমান, সোয়াইবা স্নিগ্ধা, অবিকা, প্রীতি সাহা সহ আরো অনেকেই।

উক্ত কার্যক্রম শেষে সকলে আলমডাঙ্গা পৌরসভা'কে পরিচ্ছন্নতার মডেল হিসেবে তৈরি করতে একতাবদ্ধ হন।(প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।