লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জুলাই, ২০২৫ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় জিকে ক্যানেল দখলমুক্তে অভিযান: নদীর প্রাণ ফেরাতে মাঠে প্রশাসন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রধান সেচ খাল— জিকে ক্যানেলের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে শুরু হয়েছে দখল উচ্ছেদ অভিযান।

সোমবার (৩০ জুন) বেলা ১১টা থেকে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং উপবিভাগীয় প্রকৌশলী নাজিম উদ্দিন।

অভিযানে বেশ কয়েকটি কাঁচা ও আধাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। আগেভাগে সংবাদ পেয়ে অনেকেই স্বেচ্ছায় দোকানপাট ও ঘরবাড়ি সরিয়ে নেন।

স্থানীয়সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জিকে ক্যানেলের দুই তীরে প্রভাবশালীসহ নিম্নআয়ের মানুষেরা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দখলে নিয়েছিলেন। বারবার উচ্ছেদ করলেও আবার তা দখল হয়ে যেত। এমনকি কেউ কেউ কুমার নদের ( জিকে খাল) পানির ভেতরেও পিলার বসিয়ে ঘর তুলেছিলেন।

ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল, যা কৃষি সেচে নেতিবাচক প্রভাব ফেলছিল।

নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হচ্ছিল। কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, “এই খাল আলমডাঙ্গার প্রাণ। এর অস্তিত্ব রক্ষা মানেই কৃষি ও পরিবেশ রক্ষা। আজকের উচ্ছেদ অভিযানে আমরা আশার আলো দেখছি।”

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, "  নদীমাতৃক দেশে নদী আমাদের প্রাণের প্রবাহ। মনুষ্য সভ্যতা সবই নদী কেন্দ্রিক। সেই নদী কেউ কেউ হত্যা করতে উদ্যত। তাদের বোঝা উচিত এ তো শুধু নদী হত্যা না,এ সভ্যতাকে হত্যার শামিল। আমরা বেশ কিছুদিন ধরে নদী বাঁচাও নিজে বাঁচো আন্দোলন করে আসছিলাম। এ নদী ও এই নদীর তীরে আলমডাঙ্গা শহরকে কেন্দ্র করে আমাদের অনেক স্বপ্ন আছে। অবৈধ দখলদারমুক্ত করে নদীর ( জিকে সেচ প্রকল্পের খাল) দুপাড়ে বৃক্ষরোপণ করার প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নদীর দুপাড় দিয়ে মর্নিংওয়ার্কের  সুব্যবস্থার দাবি রয়েছে।"

শরিফুল ইসলাম পিন্টু বলেন, " টেমস নদীর তীরে যেমন লন্ডন শহরের অবর্চনীয় সৌন্দর্য ফুটে উঠেছে, তেমনি কুমার নদকে নিয়েও আমাদের স্বপ্ন রয়েছে। সময় এসেছে সে স্বপ্নের বাস্তবতা দেওয়ার।"

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহম্মেদ বলেন,

“এই জায়গা সরকার অধিগ্রহণ করেছিল সেচ প্রকল্পের জন্য। কিন্তু তা অবৈধভাবে দখল হয়ে গিয়েছিল। আজকের অভিযান সেই জায়গাকে উদ্ধার করতেই। আমরা চাই, এই জায়গায় বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব প্রকল্প নিতে।”

তিনি আরও বলেন, “অনুরোধ করছি— কেউ যেন সরকারি জায়গা দখলে না নেন। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আলমডাঙ্গা সাহিত্য ও সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ইকবাল হোসেন মিয়া বলেন, "পুরুষের বুকের মত মুছে যাওয়া নদীরগুলির সমতল বুক এখন কৃষি জমিন।  বাকীগুলোর অবস্থা মুমূর্ষু। মুমূর্ষু নদীর কঙ্কালসার দেহাবশেষ দেখে বোঝার উপায় নেই যে ৫০ বছর আগেও এ নদীগুলি ছিল উদ্ভিন্ন যৌবনা। গ্রামের খাল-বিল আগে থেকেই দখল হয়ে গেছে। খালবিল হারিয়ে যাওয়ার ফলে স্থানীয় তাপমাত্রা আর ঠান্ডা বাতাসের ভারসাম্যও ভেঙে পড়েছে। গ্রামের খালবিলও দখলমুক্ত করা দরকার।"

নদী ও খাল দখলের ভয়াবহ কুফল:

বাংলাদেশের নদী ও খাল দখলের ফলে একদিকে যেমন পানির স্বাভাবিক প্রবাহ নষ্ট হয়, তেমনি জলাবদ্ধতা, খরা, কৃষি উৎপাদনে ঘাটতি এবং পরিবেশ বিপর্যয়ের জন্ম দেয়।

জিকে ক্যানেল শুধু একটি খাল নয়, এটি এ অঞ্চলের কৃষির শিরাধমনী। এর দখল মানেই জনজীবনে স্থায়ী ক্ষত তৈরি করা।

 আশার কথা:

এ ধরনের প্রশাসনিক উদ্যোগ, জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে আলমডাঙ্গার মানুষ দেখিয়ে দিচ্ছে—

নদীকে ভালোবাসলেই বাঁচবে জনপদ, বাঁচবে ভবিষ্যৎ। 

এ অভিযান চলাকালীন আলমডাঙ্গা থানা পুলিশ সার্বক্ষণিক উপস্থিত ছিল। মাঝে মাঝে সেনাবাহিনীর টিমকেও টহল দিতে দেখা যায়। 

অন্যান্যের মধ্যে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির নেতৃবৃন্দকে সার্বক্ষণিক উপস্থিত থাকতে দেখা গেছে। 

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।