লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় আদালতের রায় পাওয়ার পরও জমি দখল না পেয়ে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় আদালতের রায় পাওয়ার পরও নিজ জমি দখল না পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ওই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে আলী আকবার।

লিখিত বক্তব্যে আলী আকবার জানান, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার ৪২৬ নম্বর খতিয়ানের ১০৩১৪ নম্বর দাগে তাদের ১৭ শতক জমি রয়েছে। ওই জমি আরশেদ আলীর নামে রেকর্ডভুক্ত। আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় যুবলীগ নেতা সাদেকুর রহমান পলাশ, লাভলু ও শামিমের নেতৃত্বে ওই জমি জোরপূর্বক দখল করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আলী আকবার বলেন, জমি দখলের ঘটনায় তিনি চুয়াডাঙ্গা দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন। দুই বছর মামলা চলার পর আদালত তার পক্ষে রায় দেন। রায়ের অনুলিপি তিনি আলমডাঙ্গা থানায় জমা দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জবরদখলকারীদের জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেয়।

তবে আলী আকবারের দাবি, আদালতের রায় কার্যকর না করে জবরদখলকারীরা উল্টো অন্য দাগের জমি দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে। এমনকি স্থানীয় এক জামায়াত নেতার মাধ্যমে থানায়ও ভুয়া অভিযোগ দেন তারা। পুলিশের তদন্তেও তাঁর পক্ষে মত আসে বলে দাবি করেন তিনি।

আলী আকবার আরও বলেন, সম্প্রতি ঘর ভাড়াকে কেন্দ্র করে সালিশ বৈঠকে চুক্তিবিহীন ভাড়া দিতে অস্বীকৃতি জানানোর পর জামায়াত নেতা শফিকুল আলম বকুল ও শামিমের নেতৃত্বে ২০–২৫ জন ব্যক্তি তার বাড়িতে গিয়ে গালাগাল ও হুমকি দেন।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে আদালতের রায় কার্যকর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।