লগইন
আদালতে মামলা চলমান থাকা সত্বেও বিতর্কিত জমি রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ জুলাই, ২০২৩ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আদালতে মামলা চলমান থাকা সত্বেও বিতর্কিত জমি রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করেও আদালতে বিচারাধীন মামলার জমি রক্ষা করতে পারলেন না হারদী থানাপাড়ার বিল্লাল হোসেন। রেকর্ড সংশোধনী চলমান মামলার আদালতের কপি সাব-রেজিস্ট্রারের নিকট দিয়ে জমি রেজিস্ট্রি বন্ধের আবেদন করেন বিল্লাল হোসেন। এরপরও সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন অফিস ছেড়ে ওয়াপদা কলোনীর একটি বাড়িতে বসে ওই জমি রেজিস্ট্রির দলিলে স্বাক্ষর করেন। গত ১২ জুলাই মঙ্গলবার তিনি এই জমি রেজিস্ট্রি করেন।


জানা গেছে, উপজেলার হারদী থানাপাড়ার মৃত দিদার সর্দ্দারের ছেলে বিল্লাল হোসেন পিতার নামীয় ৬৮ নং হারদী মৌজার সিএস ৪৬৪, এসএ-৭৪০ আর এস ২৬৭ খতিয়ানের সাবেক দাগ ৩৫৪৪ এর হালদাগ ৩৭৩৪ নং সম্পত্তি ভুলক্রমে একই গ্রামের ওমরী খাতুন, সয়রা খাতুন ও রহমানের নামে রেকর্ডভুক্ত হয়। বিষয়টি তিনি জানতে পেরে চুয়াডাঙ্গা বিজ্ঞ সহকারী জর্জ আলমডাঙ্গা আদালতে রেকর্ড সংশোধনী ২২৫/২০২২ মামলা করেন।

বিল্লাল হোসেন এরই মধ্যে জানতে পারেন তার জমি সয়রা খাতুনের ছেলে মৃত শুকুর আলীর ওয়ারিশগণ বিক্রি করে দিচ্ছেন। তিনি এঘটনা জানিয়ে আদালতের মামলার ইনফরমেশন কপিসহ আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রার বরাবর দাখিল করেন। কিন্তু সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন আদালতকে তোয়াক্কা করেননি। তিনি বিল্লাল হোসেনের আরজি আমলে না নিয়ে ওয়াপদার একটি বাড়িতে বসে উল্লেখিত জমিটির রেজিস্ট্রি সম্পন্ন করে বিতর্কের সৃষ্টি করেন।


এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনের মোবাইলফোনে একাধিকবার রিং করলেও তিনি তা রিসিভ করেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২৮ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২৯ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।