সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলে ভাংবাড়িয়ার শিশু নাঈম
হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ দীর্ঘ ১০ দিন ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হেরে গেল ভাংবাড়িয়া গ্রামের শিশুপুত্র নাঈম। ২৯ আগস্ট দুপুর ১টায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশু বাচ্চা নাঈম (২) মারা গেছে ( ইন্না-লিলাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন) ।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের কাওসার আলীর শিশু পুত্র নাঈম (২) ও ঠান্ডু আলীর মেয়ে নদী খাতুন (১২) গত ১৮ আগষ্ট ঘরের ছাদে খেলতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুর”তর আহত হয়ে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের দু'জনকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।
সেখানেও অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেন। সেই থেকে বন্ধবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছিল। গতকাল ২৯ আগস্ট দুজনের মধ্যে শিশু নাঈম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নাঈমের মৃতদেহ গ্রামের বাড়ি ভাংবাড়িয়ার উদ্দেশ্যে সন্ধার সময় রওনা হয়েছে।নাঈমের মৃত সংবাদে বাবা মায়ের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা
১ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়ানাভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
২০ ঘন্টা আগে