লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মে, ২০২৫ | ১২:০০ রাত ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

অপচিকিৎসা রোধে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির আলমডাঙ্গা উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

অপচিকিৎসা রোধ ও সদস্যদের কল্যাণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শনিবার সকাল সাড়ে ১১টায় আলমডাঙ্গা শহরের হাজী মোড়ে ডা. লিয়াকত টাওয়ারস্থ লায়লা কনভেনশন হলে আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব এম এ গফুর। আলমডাঙ্গা উপজেলা শাখার আহবায়ক ও বিসিডিএস আলমডাঙ্গা উপজেলার নির্বাহী সদস্য জাকেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ঔষধ পরিদর্শক তাহমিদ জামিল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পি.পি.এম), চুয়াডাঙ্গা জেলা শাখার বিসিডিএস সভাপতি মাসুদুর রহমান। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জাকেরুল ইসলামকে সভাপতি ও জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯৬ সদস্য বিশিষ্ট আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি, আলমডাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।


অনুষ্ঠানে সংগঠনের আলমডাঙ্গা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ও ইলিয়াস হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জগলুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক হেকমত আলী, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, বিসিডিএস আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলী আকবর কাকু, জেলা শাখার উপদেষ্টা শ্রী অমল কুমার বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মীর আব্দুল আউয়াল লিডু, সহ-সভাপতি জামসেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নওশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ এবং আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন।


বক্তারা তাঁদের বক্তব্যে সমাজে অপচিকিৎসা রোধে সকল শ্রেণি- পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সদস্যদের পারস্পরিক সহায়তা, প্রশিক্ষণ ও সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।