লগইন
ভে‌ঙ্গে ফেলা হ‌চ্ছে আলমডাঙ্গার হাট‌বোয়া‌লিয়ায় অবস্থিত ড. রাধা‌বি‌নোদ পা‌লের ১১০ বছর পুরনো মামা বা‌ড়ি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৮ আগস্ট, ২০২৬ | ০৩:৪৮ রাত ৪৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ভে‌ঙ্গে ফেলা হ‌চ্ছে আলমডাঙ্গার হাট‌বোয়া‌লিয়ায় অবস্থিত ড. রাধা‌বি‌নোদ পা‌লের ১১০ বছর পুরনো মামা বা‌ড়ি

মুর্শিদ কলিন: কালের গর্ভে বিলীন হতে চলেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঐতিহ্যবাহী হাটবোয়ালিয়া বাজারে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারপতি (জাস্টিজ) রাধাবিনোদ পালের স্মৃতিবিজড়িত মামাবাড়ি। ১৯১৬ সালে নির্মিত ১১০ বছরের পুরনো এই ঐতিহাসিক বাগানবাড়িটি ভেঙে সেখানে নতুন আধুনিক স্থাপনা নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ১৯১৬ সালে মোড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষ্ণ বন্ধু পাল হাটবোয়ালিয়া বাজারে এই দৃষ্টিনন্দন বাগানবাড়িটি নির্মাণ করেছিলেন। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দূরদর্শী বিচারক জাস্টিজ রাধাবিনোদ পালের মামাবাড়ি হিসেবে পরিচিত ছিল।

বিচারপতি রাধাবিনোদ পাল ছিলেন, ১৯২৫ সালে ডাক্তার রিয়াজ উদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত আলমডাঙ্গার হাটবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক ।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজ্ঞের কর্মজীবনের শুরুর দিকের একটি বড় অংশ কেটেছে এই হাটবোয়ালিয়া ও এর আশেপাশের অঞ্চলে, যার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী বাড়িটি। জাপানের এনএইচকে (NHK) টেলিভিশন এই বাড়িটির ভিডিও চিত্র ধারণ করে নিয়ে গেছে।

​চল্লিশের দশকের শুরুর দিকে হাটবোয়ালিয়া বাজারে যখন হিন্দু ও মাড়োয়ারি ব্যবসায়ীদের একক রমরমা ব্যবসা ছিল, ঠিক তখন আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের আলহাজ্ব ফকির মোহাম্মদ বিশ্বাসের বড় ছেলে মহিউদ্দিন মিয়া এই বাগানবাড়িটি কিনে নেন এবং সেখানে একটি মুদি দোকান চালু করেন। ১৯৮১ সালে মহিউদ্দিন মিয়ার মৃত্যুর পর থেকে তাঁর সন্তানেরা এই বাড়িতেই বসবাস করছেন।

​ বাড়িটির বর্তমান মালিক (মহিউদ্দিন মিয়ার ছেলেরা) জানিয়েছেন, শতবর্ষ পার হওয়া এই প্রাচীন বাড়িটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকায় ঐতিহ্যবাহী এই বাড়িটি ভেঙে ফেলে সেখানে নতুন আবাসন বা বাণিজ্যিক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

​বাড়িটি ভেঙে ফেলার খবরে স্থানীয় সচেতন মহল ও ঐতিহ্যপ্রেমীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। অনেকেই মনে করছেন, যথাযথ সংস্কার ও সংরক্ষণের অভাবের কারণেই চুয়াডাঙ্গা জেলা আরও একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হারাতে বসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

৪ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

পোশাক শিল্পে অস্থিরতা | ১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

৪ ঘন্টা আগে
১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

৫ ঘন্টা আগে
পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মোদি সরকারের অধীনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত | হিউম্যান রাইটস ওয়াচ

৫ ঘন্টা আগে
হিউম্যান রাইটস ওয়াচ

আইপিএল নিলাম | প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি

৬ ঘন্টা আগে
প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি

চীনের তিয়ানগংয়ে প্রথম বিদেশি নভোচারী | মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী

৬ ঘন্টা আগে
মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী

আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২

মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

৭ ঘন্টা আগে
মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।