লগইন
কুষ্টিয়ায় সাবেক সাংসদ রেজাউল ও সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুলের বিরুদ্ধে দুদকের মামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ অক্টোবর, ২০২৬ | ০৭:০১ বিকাল ১১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় সাবেক সাংসদ রেজাউল ও সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুলের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ার দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী এবং দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি রুজু করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, দৌলতপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৭ লাখ ৬ হাজার ৬০০ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ।

অন্যদিকে, দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ৩৪ লাখ ১৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ২৬৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়। গত ৮ অক্টোবর মামলা দুটি নথিভুক্ত করা হয়েছে।

দুদক কার্যালয় থেকে জানা গেছে, অভিযুক্ত সাবেক সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরী সম্পর্কে সহোদর ভাই এবং তাঁদের বাবার নাম শরিফ উদ্দিন চৌধুরী। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা এই দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পদের অসঙ্গতিপূর্ণ হিসাবের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

১ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১ ঘন্টা আগে
রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আইনমন্ত্রী

২ ঘন্টা আগে
আইনমন্ত্রী

মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

২ ঘন্টা আগে
মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

৩ ঘন্টা আগে
আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

৩ ঘন্টা আগে
স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

৪ ঘন্টা আগে
খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

৪ ঘন্টা আগে
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪

৫ ঘন্টা আগে
ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪

আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ

৫ ঘন্টা আগে
আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।