সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় পরিত্যক্ত ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করলো এসআরবি
কুষ্টিয়া শহরের জুগিয়া চরপাড়ায় এক অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে চরপাড়া শ্মশানঘাটের পূর্ব পাশে একটি বালুর টিলায় এই অভিযান চালানো হয়।
এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক ৩০ অক্টোবর শুক্রবার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে জুগিয়া চরপাড়া শ্মশানঘাটের পূর্ব পাশের বালুর টিলা থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গানের পাশাপাশি একটি লাল রঙের লীডবল কার্তুজ এবং একটি সাদা রঙের রাবার কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ সম্পর্কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় প্রক্রিয়াধীন রয়েছে বলে এসআরবি পক্ষ থেকে জানানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
খোকসায় ফার্মেসিতে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা
৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত
৪ ঘন্টা আগে
বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, এরপর পুত্রের শোকে প্রাণ হারালেন বাবাও
১০ ঘন্টা আগে