আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
আলমডাঙ্গার হাঁপানিয়া ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১ ফেব্রুয়ারি রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাঁপানিয়া গ্রামের দক্ষিণপাড়া থেকে পাখিভ্যান যোগে মাদক দ্রব্য গাঁজা বহনকালে রুইতনপুর গ্রামের মাদক ব্যবসায়ী মতিয়ারের স্ত্রীসহ দুইজনকে নগদ টাকা ও র্গাঁজাসহ গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার রুইতনপুর গ্রামের একাধিক মাদক মামলার আসামী মতিয়ার রহমান মতির স্ত্রী হাসিনা খাতুন(২৭) ও একই গ্রামের মসলেম আলীর ছেলে এনামুল হক(৪০) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বহন করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে। হাসিনা খাতুন যাত্রী সেজে এনামুল হকের পাখিভ্যান যোগে মাদক নিয়ে আসে।
মতিয়ার রহমান মতি দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় করে। সে তার নিজ বাড়িতে বসেই মাদক বিক্রয় করে বলে জানা গেছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈলের নেতৃত্বে হাঁপানিয়া ক্যাম্প পুলিশের এসআই ওবায়দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে হাঁপানিয়া গ্রামের দক্ষিণপাড়ার রাস্তায় রবিবার দিনগত গভীর রাতে মাদক বিরোধী অভিযান চালায় ।
এসময় পাখিভ্যান যোগে আসা মাদক ব্যবসায়ী মতিয়ার রহমানের স্ত্রীকে রাস্তায় থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথায় অসঙ্গতি পাওয়া তাদেরকে তল্লাশি করে ১ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে। পরে তাদেরকে গাঁজা, নগদ টাকা ও পাখিভ্যানসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
১ দিন আগে