সমাবেশে বক্তব্য রাখছেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল
জাতীয় নির্বাচন আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) কালিদাসপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১ ও ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে রূপনগর মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমীর আশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং সাধারণ মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি সুযোগ। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসা পেলে চুয়াডাঙ্গা-১ আসনকে একটি আদর্শ ও কল্যাণমুখী জনপদে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার। সাধারণ মানুষের মৌলিক অধিকার ও ন্যায্য সুযোগ নিশ্চিত করতে তিনি আপসহীনভাবে কাজ করবেন বলেও অঙ্গীকার করেন।
অ্যাডভোকেট রাসেল বলেন, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য থেকে মুক্ত একটি সুশাসিত সমাজ গঠনে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান, চুয়াডাঙ্গা- ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আমার বাংলাদেশ পার্টির চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচন পরিচালক মুসাব ইবনে শাফায়েত, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। বক্তারা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন
১ ঘন্টা আগে